আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
93 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (5 points)
edited by
আমার পূর্ববর্তী তালাক ও বিয়ের ঘটনা শুনে আপনি বলেছেন বিয়ে করতে পারব 2 জন 2 জন কে আবার আর আমি অনেক বিদেশি ওয়েবসাইট এ জিজ্ঞাস এ করেছি বলেছে বিয়ে করতে পারব আবার অনেকে বলে যেতে হবে দারুল ইফতায় কিন্তু আমাদের পক্ষে এইগুলা তে যাওয়া সম্ভব না এখন আমি যে অনলাইন এ ফতওয়া পেয়েছি আপনাদের থেকে ও অন্যান্য মুফতি দের থেকে যেটা আপনাদের ফতওয়া সাথে মিলে যায় তাহলে কি আমি সেটা গ্রহণ করতে পারব কারণ এক এক জন এক কথা বলে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে আমি ওয়াসওয়াসা তে আক্রান্ত হয়ে যাচ্ছি  অসুস্থ হয়ে যাচ্ছি একবারে মানসিক ভাবে শারিরীক ভাবে এইসব ভাবনায় আমি গত 2 মাস মাস ধরে এইসব চিন্তায় শেষ হয়ে যাচ্ছি এত এত প্রশ্ন করে আমার নিজের মাথা ও খারাপ হয়ে যাচ্ছে আর আমার বিয়ে 1 দিন পর দোয়া করে তাড়াতাড়ি জানাবেন যে এখন কি করা উচিত আমরা কি বিয়ে করতে অনলাইন লিখে ফতওয়া চাইলে ও নিলে কারণ লিখে লিখে এ তো বুঝাতে হয় বুঝিয়েছি অনলাইন এ তাহলে কি হবে আল্লাহ চোখ এ কি ঠিক থাকব আমরা বিয়ে করতে পারব ? আপনাদের থেকে যে ফাতওয়া পেয়েছে সেটা গ্রহণ করে আমরা আবার বিয়ে করতে পারব প্লীজ জানান

1 Answer

0 votes
by (814,680 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 

বিসমিল্লাহির রাহমানির রাহিম।

জবাবঃ-

আলহামদুলিল্লাহ!

আল্লাহ তা'আলা বলেন,

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَسْأَلُوا عَنْ أَشْيَاءَ إِن تُبْدَ لَكُمْ تَسُؤْكُمْ وَإِن تَسْأَلُوا عَنْهَا حِينَ يُنَزَّلُ الْقُرْآنُ تُبْدَ لَكُمْ عَفَا اللَّهُ عَنْهَا ۗ وَاللَّهُ غَفُورٌ حَلِيمٌ

হে মুমিণগন, এমন কথাবার্তা জিজ্ঞেস করো না, যা তোমাদের কাছে পরিব্যক্ত হলে তোমাদের খারাপ লাগবে। যদি কোরআন অবতরণকালে তোমরা এসব বিষয় জিজ্ঞেস কর, তবে তা তোমাদের জন্যে প্রকাশ করা হবে। অতীত বিষয় আল্লাহ ক্ষমা করেছেন আল্লাহ ক্ষমাশীল, সহনশীল। (সূরায়ে মায়েদা-১০১-১০২)


قَدْ سَأَلَهَا قَوْمٌ مِّن قَبْلِكُمْ ثُمَّ أَصْبَحُوا بِهَا كَافِرِينَ

এরূপ কথা বার্তা তোমাদের পুর্বে এক সম্প্রদায় জিজ্ঞেস করেছিল। এর পর তারা এসব বিষয়ে অবিশ্বাসী হয়ে গেল।(সূরায়ে মায়েদা-১০১-১০২)


হযরত আবু হুরায়রা রাযি থেকে বর্ণিত তিনি বলেন,

عن أبي هريرة رضي الله عنه قال : سمعت رسول الله صلى الله عليه وسلم يقول : ما نهيتكم عنه ، فاجتنبوه ، وما أمرتكم به فأتوا منه ما استطعتم ، فإنما أهلك الذين من قبلكم كثرة مسائلهم واختلافهم على أنبيائهم . رواه البخاري ومسلم .

আমি রাসূলুল্লাহ সাঃ কে বলতে শুনেছি যে,তিনি বলেন, আমি তোমাদেরকে যে সমস্ত জিনিষ থেকে নিষেধ করেছি, সে সমস্ত জিনিষ থেকে বিরত থাকো,এবং যে সমস্ত জিনিষের আদেশ করেছি, যথাসম্ভব সেগুলো পালন করার চেষ্টা করো। তোমাদের পূর্ববর্তীগণ তাদের অধিক প্রশ্ন এবং মতপার্থক্যর কারণেই ধংস হয়েছে।[সহীহ বুখারীঃ ৭২৮৮, সহীহ মুসলিম: ১৩৩৭] এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/1379



সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!

ওয়াসওয়াসা মূলত ইলম কম থাকার কারণে তৈরী হয়। বিশেষত তালাক ও পবিত্রতা এবং হালাল হারাম বিষয়ে মৌলিক ধারণা না থাকার দরুণ ওয়াসওয়াসা তৈরী হয়। ওয়াসওয়াসা দূর করার সবচেয়ে নিরাপদ ও গ্রহণযোগ্য ও ফলফসু মাধ্যমে হল, সরাসরি কারো কাছ থেকে উক্ত বিষয়ে বিশদ ধারণা গ্রহণ করা। তাহলে ওয়াসওয়াসা কিছুটা হলেও দূর হবে। প্রশ্নের বিবরণমতে উক্ত প্রশ্নটাই ওয়াসওয়াসা জনিত প্রশ্ন। এবং এর সমাধান হল, স্থানীয় পর্যায়ে কারো কাছ থেকে উক্ত বিষয়ে জেনে নিলে ভালো হয়।


ওয়াসওয়াসা রোগী যে কি না পাগলের মত উদ্ভ্রান্ত, যার জীবনের চতুর্দিক অন্ধকারাচ্ছন্ন, সে সর্বদাই সবকিছু নিয়ে অনাকাঙ্ক্ষিত এবং অবাস্তব ও অতিরিক্ত চিন্তা করে, তার উপর অত্যাবশ্যকীয় ওয়াসওয়াসা কোর্সকে সম্পন্ন করা। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/3318

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আপনি অনলাইন বা আমাদের ওয়েবসাইটের ফাতাওয়া মত জীবন পরিচালনা করতে পারবেন। কিন্তু যদি আপনার আমাদের ওয়েবসাইটে প্রদত্ব ফাতাওয়া বিশ্বাস না হয়, তাহলে অন্য কোথাও আর অনলাইলে প্রশ্ন না করে বরং সরাসরি কোনো দারুল ইফতায় যোগাযোগ করে নিবেন। এটাই সর্বোত্তম হবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...