অর্ধেকদ্বীন ডট কম থেকে বায়োডাটা পছন্দ করে পাত্রীর মা পাত্রের বোনকে কল দেয় কিন্তু পাত্রের বোন ঠিকমতো কো-অপারেট করেনা, এরপর পাত্রী পাত্রকে মেইল করে। পাত্র জানায় যে তার বেকার অবস্থায় তার পরিবার বিয়ের বেপারে আগ্রহী না। তবুও পাত্র তার বিয়ে করা প্রয়োজন তাই চেষ্টার অংশ হিসেবে সে তার পরিবারের সাথে কথা বলবে। পাত্র তার বাবা-মা এর সাথে বিয়ের বেপারে কথা বলে। পাত্রের বাবা-মা পাত্রীর বিস্তারিত জানতে চায়, পাত্র সব বলে। শুনে পাত্রের মা যা বলে তা পাত্রের ভাষায়: "চাকরী হলে অগ্রসর হওয়া যেত এবং তখন সরাসরি গিয়ে দেখে পাত্রী পছন্দ হলে বিবাহের ব্যবস্থা করা যেত।মা বলেছে- এই মুহূর্তে আমার বেকার অবস্থা নিয়ে ভাই-বোন কিছুটা বিরক্ত এবং মাকে বারবার বলতেছে - আমাকে প্রাইভেট কোম্পানিতে জয়েন করতে। এমনিতেই তারা আমার বেকার অবস্থা নিয়ে বিরক্ত তার মধ্যে বিবাহের ব্যাপারে ভাইদের সাথে আলোচনা করলে তা আগ্রহী হবে না কারণ বিবাহের ব্যাপারে অগ্রসর হলে নূন্যতম একটা খরচের বিষয় আছে। তখন ভাই-বোন বলতে পারে- চাকরীর খবর নেই তারমধ্যে বিবাহের ব্যাপারে অগ্রসর হতে চাচ্ছে। তখন আমি মাকে বলছি তাহলে বিবাহের ব্যাপারে অগ্রসর না হওয়াই উত্তম বলে মনে হয়। তখন মা বলছে - আগে একটা চাকরী হোক তারপর বিবাহের ব্যাপারে অগ্রসর হওয়া যাবে।"
পাত্রের মাস্টার্স চলমান, পাশাপাশি চাকরির পড়াশোনা করছেন। পাত্রী মাস্টার্স শেষ করে মহিলা মাদ্রাসায় চাকরি করছেন। পাত্রী মোটামুটি স্ট্যাবল, তার বর্তমান প্রধান কাজ ভালো পাত্র খোঁজা। দুজনেই ইঞ্জিনিয়ার। পাত্রী চাচ্ছে পাত্রের চাকরি হলে এই প্রপোজাল নিয়ে আবার কথা বলতে। এ অবস্থায় পাত্রী যদি পাত্রের মাস্টার্স এবং চাকরির পড়াশোনায় সাহায্য করে যাতে পাত্র তারাতারি চাকরি পায় সেটা কি যায়েজ হবে? সাহায্য যেমন: মাস্টার্স এর থিসিস বই লিখে দেয়া, পাবলিকেশনের জন্য পেপার লিখে দেয়া, চাকরির সার্কুলারের খোঁজ রাখা ও এপ্লাই করে দেয়া, এপ্লিকেশন ফি পরিশোধে টাকা দেয়া, চাকরির পড়াশোনার জন্য বিভিন্ন অনলাইনের কোচিং খুঁজে দেয়া, পাত্রীর ক্লাসমেটরা কিভাবে পড়াশোনা করছে সেই কৌশল শেয়ার করা ইত্যাদি। এই যোগাযোগ করা যাবে কি পাত্রের সাথে।