আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
69 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (2 points)
অর্ধেকদ্বীন ডট কম থেকে বায়োডাটা পছন্দ করে পাত্রীর মা পাত্রের বোনকে কল দেয় কিন্তু পাত্রের বোন ঠিকমতো কো-অপারেট করেনা, এরপর পাত্রী পাত্রকে মেইল করে। পাত্র জানায় যে তার বেকার অবস্থায় তার পরিবার বিয়ের বেপারে আগ্রহী না। তবুও পাত্র তার বিয়ে করা প্রয়োজন তাই চেষ্টার অংশ হিসেবে সে তার পরিবারের সাথে কথা বলবে। পাত্র তার বাবা-মা এর সাথে বিয়ের বেপারে কথা বলে। পাত্রের বাবা-মা পাত্রীর বিস্তারিত জানতে চায়, পাত্র সব বলে। শুনে পাত্রের মা যা বলে তা পাত্রের ভাষায়: "চাকরী হলে অগ্রসর হওয়া যেত এবং তখন সরাসরি গিয়ে দেখে পাত্রী  পছন্দ হলে বিবাহের ব্যবস্থা করা যেত।মা বলেছে- এই মুহূর্তে আমার বেকার অবস্থা নিয়ে ভাই-বোন কিছুটা বিরক্ত এবং মাকে বারবার বলতেছে - আমাকে প্রাইভেট কোম্পানিতে জয়েন করতে। এমনিতেই তারা আমার বেকার অবস্থা নিয়ে বিরক্ত তার মধ্যে বিবাহের ব্যাপারে ভাইদের সাথে আলোচনা করলে তা আগ্রহী হবে না কারণ বিবাহের ব্যাপারে অগ্রসর হলে নূন্যতম একটা খরচের বিষয় আছে। তখন ভাই-বোন বলতে পারে- চাকরীর খবর নেই তারমধ্যে বিবাহের ব্যাপারে অগ্রসর হতে চাচ্ছে। তখন আমি মাকে বলছি তাহলে বিবাহের ব্যাপারে অগ্রসর না হওয়াই উত্তম বলে মনে হয়। তখন মা বলছে - আগে একটা চাকরী হোক তারপর বিবাহের ব্যাপারে অগ্রসর হওয়া যাবে।"

পাত্রের মাস্টার্স চলমান, পাশাপাশি চাকরির পড়াশোনা করছেন। পাত্রী মাস্টার্স শেষ করে মহিলা মাদ্রাসায় চাকরি করছেন। পাত্রী মোটামুটি স্ট্যাবল, তার বর্তমান প্রধান কাজ ভালো পাত্র খোঁজা। দুজনেই ইঞ্জিনিয়ার। পাত্রী চাচ্ছে পাত্রের চাকরি হলে এই প্রপোজাল নিয়ে আবার কথা বলতে। এ অবস্থায় পাত্রী যদি পাত্রের মাস্টার্স এবং চাকরির পড়াশোনায় সাহায্য করে যাতে পাত্র তারাতারি চাকরি পায় সেটা কি যায়েজ হবে? সাহায্য যেমন: মাস্টার্স এর থিসিস বই লিখে দেয়া, পাবলিকেশনের জন্য পেপার লিখে দেয়া, চাকরির সার্কুলারের খোঁজ রাখা ও এপ্লাই করে দেয়া, এপ্লিকেশন ফি পরিশোধে টাকা দেয়া, চাকরির পড়াশোনার জন্য বিভিন্ন অনলাইনের কোচিং খুঁজে দেয়া, পাত্রীর ক্লাসমেটরা কিভাবে পড়াশোনা করছে সেই কৌশল শেয়ার করা ইত্যাদি। এই যোগাযোগ করা যাবে কি পাত্রের সাথে।

1 Answer

0 votes
by (805,980 points)
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
এসাইন্টমেন্ট যা বিশ্ববিদ্যালয় কর্তৃক ছাত্রদের জন্য নির্ধারিত থাকে,তা ছাত্রদের মেধা যাচাই ইত্যাদির জন্য নির্ধারণ করা হয়,বিষয়টা যখন এমন তাই উক্ত এসাইন্টমেন্টকে ছাত্ররা নিজেরাই করবে। অন্যকোথাও থেকে তা লেখিয়ে আনা যাবে না।কোথাও থেকে কপি করা যাবে না।
আল্লাহ তা'আলা বলেনঃ
ﻭَﺗَﻌَﺎﻭَﻧُﻮﺍْ ﻋَﻠَﻰ ﺍﻟْﺒﺮِّ ﻭَﺍﻟﺘَّﻘْﻮَﻯ ﻭَﻻَ ﺗَﻌَﺎﻭَﻧُﻮﺍْ ﻋَﻠَﻰ ﺍﻹِﺛْﻢِ ﻭَﺍﻟْﻌُﺪْﻭَﺍﻥِ ﻭَﺍﺗَّﻘُﻮﺍْ ﺍﻟﻠّﻪَ ﺇِﻥَّ ﺍﻟﻠّﻪَ ﺷَﺪِﻳﺪُ ﺍﻟْﻌِﻘَﺎﺏِ
তরজমাঃসৎকর্ম ও খোদাভীতিতে একে অন্যের সাহায্য কর। পাপ ও সীমালঙ্ঘনের ব্যাপারে একে অন্যের সহায়তা করো না। আল্লাহকে ভয় কর। নিশ্চয় আল্লাহ তা’আলা কঠোর শাস্তিদাতা।(সূরা মায়েদা-২)

সুতরাং প্রত্যেক মুসলমানকে নেকীর কাজে সাহায্য- সহযোগিতা করা হবে।অন্যায়-ধোকা তথা গোনাহের কোনো কাজে কাউকে সহযোগিতা করা যাবে না।

তবে যদি এমন না হয়,তথা বিষয়টা উন্মোক্ত থাকে,তাহলে গোগল থেকে আংশিক বা সম্পূর্ণ কপি করা যাবে বা অন্যকেউ লিখে দিতে পারবে। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/9695


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই বোন!
প্রশ্নের বিবরণমতে পাত্রী সম্পূর্ণ পর্দায় থেকে অন্যর সাহায্যে পাত্রের মাস্টার্স এবং চাকরির পড়াশোনায় সাহায্য করতে পারবে। মাস্টার্স এর থিসিস বই লিখে দেয়া যাবের না। পাবলিকেশনের জন্য পেপার লিখে দেয়া যাবে যদি প্রতিষ্টানিক কোনো বিধিনিষেধ না থাকে। চাকরির সার্কুলারের খোঁজ রাখা ও এপ্লাই করে দেয়া যাবে। এপ্লিকেশন ফি পরিশোধে টাকা দেয়া যাবে। চাকরির পড়াশোনার জন্য বিভিন্ন অনলাইনের কোচিং খুঁজে দেয়া যাবে। পাত্রীর ক্লাসমেটরা কিভাবে পড়াশোনা করছে সেই কৌশল শেয়ার করা যাবে। তবে সবকিছু পর্দায় অবস্থান করে নিজের কোনো মাহরাম দ্বারা করে দিতে হবে। নতুবা জায়েয হবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...