একটা ব্যাপারে মনটা খুব হতাশ হয়ে আছে, মনে পড়লেই খারাপ লাগছে। রমজানের শেষের দিকে একদিন বাজারে এক বৃদ্ধা মহিলা ভিক্ষে চাইল। আমি খুব নরম সুরে মানা করলাম, এভাবে তিন চার বার চাইল, চুপ থেকেছি, নরম সুরে মানা করেছি। আসলে মানা করার কারণ ছিল তার একটু আগেই আমি দান করেছি। যাইহোক, এবার তিনি আমার গায়ে হাত পুছে দিয়ে আবার চাইলেন। তখন আমি একটু বিরক্ত ও বিব্রতও হয়েছি। তিনি এও বললেন আমার ছেলে নাই, আল্লাহ দুইটা মেয়ে দিছে, আমি কি করব। তখন নরম সুরে উনারে বললাম আল্লাহ ছেলে দেন নাই আর কি করবেন, এই নেন। কিছু টাকা আমি দিয়েছি। কথাগুলো বলেছি নরম সুরেই, কিন্তু মনে কিছুটা তাচ্ছিল্য ছিল বলে মনে হচ্ছে আর বিরক্ত তো হয়েছি গায়ে হাত পুছার কারণে। এত নরম সুরে মানা করার পরেও একাজ (গায়ে হাত পুছা) করলেন তাই।
তার পরক্ষণেই আমার মনটা খারাপ হল, আমি উনারে খুজেছি বাজারে, মনে হল তাচ্ছিল্য যেহেতু মনে এসেছিলই, সরি বলব। আর খুজে পাই নাই।
হঠাৎ হটাৎ যখন ঘটনাটা মনে আসে, আমার খুব কান্না পায়, অস্থির লাগে, খারাপ লাগে। আমার কিছু ভুল হল? সমধান কিভাবে করতে পারি? কিভাবে এ থেকে বাচতে পারি? এর পর থেকে দুই একটা ঘটনা আমাকে আরও নাড়িয়ে দিচ্ছে, আমার ছোট্ট মেয়েটা একটু অসুস্থ হল, আমার একটা রোজা সমস্যা হল, আমি অসুস্থ হলাম, আলহামদুলিল্লাহ এখন সব ঠিকঠাক। হয়ত এগুলা হতই, কিন্তু মনে হচ্ছে এগুলা ঐদিনের ফল।