আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
77 views
in সালাত(Prayer) by (51 points)
edited by
আজকে যোহর এর ওয়াক্তে আমি এক অজুতে চার রাকাত ফরজ নামাজ আদায় করতে পারিনি।ঐ হিসেবে আমি মাযুর হিসেবে গন্য হব। এখন আমার প্রশ্ন গুলো হলো

১.যোহর ওয়াক্তে তো আমি মাযুর হিসেবে গণ্য হয়েছি তাহলে আসরের ওয়াক্ত হলে অজু করে আমি কি প্রথমে  চার রাকাত ফরজ  নামাজ আগে  আদায় করব নাকি সুন্নত চার রাকাত নামাজ আগে  আদায় করব?
২.কোনদিন ফজরের ওয়াক্তে আমি মাযুর হিসেবে গন্য হলে  ঐদিন যোহর এর ওয়াক্তে প্রথমে কি চার রাকাত ফরজ  নামাজ আগে পড়বো নাকি সুন্নত চার রাকাত নামাজ আগে পড়বো?

৩.যোহরের ওয়াক্তে মাযুর হিসেবে গন্য হওয়ার পর পরবর্তী আসর ওয়াক্তে অযু করে যখন নামাজ আদায় করা হলো তখন কোন সাদাস্রাব নির্গত হলোনা কিন্তু নামাজ শেষ করার এক থেকে দুই মিনিট  পর আসর ওয়াক্তেই যদি সাদাস্রাব নির্গত হয়ে যায়  তাহলে কি আমি আসরের ওয়াক্তে ও মাযুর হিসেবে গন্য হবো?

1 Answer

0 votes
by (814,710 points)
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
কোনো অসুস্থ ব্যক্তি শরয়ীভাবে মা'যুর প্রমাণিত হওয়াজ জন্য শর্ত হলো,
شرط ثبوت العذر ابتداء أن يستوعب استمراره وقت الصلاة كاملا وهو الأظهر كالانقطاع لا يثبت ما لم يستوعب الوقت كله-
শরয়ীভাবে মা'যুর প্রমাণিত হওয়ার জন্য কোনো নামাযের শুরু থেকে শেষ ওয়াক্ত পর্যন্ত উযর স্থায়ী থাকা শর্ত।(ফাতাওয়ায়ে হিন্দিয়া-১/৪০) মা'যুরের বিধান সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/1746

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আপনি মা'যুর কি না? তা যাচাইবাচাই করার জন্য যদি মাগরিবের ওয়াক্তকে নির্ধারণ করেন, এবং সম্পূর্ণ মাগরিবের ওয়াক্ত জুরে মাগরিবের ফরয নামায স্রাব/রস বের হওয়া বা অজু ভঙ্গ হওয়া ব্যতিত পড়ার চেষ্টা করেন, কিন্তু না পারেন, তাহলে এশার ওয়াক্ত থেকে আপনি মা'যুর হিসেবে গণ্য হবেন।

আপনি মা'যুর হলে প্রতি ওয়াক্তের জন্য একবার অজু করবেন। ফরয ওয়াক্ত চলে যাবার সাথে সাথে অজুও শেষ হয়ে যাবে। 

আপনি যদি মা'যুর না হন, তাহলে যখনই অজু ভঙ্গ হবে, সাথে সাথে অজু করে নামায পড়তে হবে। প্রয়োজনে শীতে গরম পানি ব্যবহার করতে পারবেন।

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
একবার মা'যুর হওযার পর যতক্ষণ না অসুস্থতা কিছুটা কমে আসছে বলে অনুভূত হবে, এর পূর্ব পর্যন্ত আপনি মা'যুর হিসেবেই গণ্য হবেন। যখন দেখবেন যে, অসুস্থতা কিছুটা কমে এসেছে, তখন আবার চেক করে দেখবেন মা'যুর আছেন কি না?


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

...