আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
97 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (7 points)
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকা তুহ উস্তায।
আমি অনার্সের ৪র্থ বর্ষে পড়ছি (ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্ট)। আর ২ মাসের মধ্যে কম্পলিট হয়ে যাবে, ইন শা আল্লাহ্। আলিম কোর্স সম্পন্ন করেছি ২২৭ ব্যাচ থেকে। আমার বাবা নেই,২০০৫ সালে ইন্তেকাল করেছেন। মা চাকরী করে সংসার চালিয়েছেন এ পর্যন্ত এবং এখনো। আমার ছোট ভাই আছে, CSE ৩য় বর্ষে পড়ছে। আমার পরিবারের সবাই আমার দ্বীন মেনে চলাকে মেনে নিয়েছেন। কিন্তু নিজেরা দ্বীনের ওপর পুরোপুরি নেই এখনো। আমার বয়স ২৫ বছর। কয়েক বছর ধরে বিয়ের জন্য চেষ্টা করে যাচ্ছি কিন্তু দ্বীনদার পাত্রের সন্ধান মিলছে না, মিললেও শেষ পর্যন্ত আগাচ্ছে না। গত ১২ ই ফেব্রুয়ারী একটা বিয়ের প্রস্তাব এসেছে। ২৭ বছর বয়সী পাত্র। জেনারেল ইন্টার পর্যন্ত পড়াশোনা করেছেন। এরপর আর পড়াশোনা করেন নি। রকেটে সেলস রিপ্রেজেনটেটিভ পদে চাকরী করছেন। ইমেইলে প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে বুঝতে পেরেছি ছেলে দ্বীন মেনে চলেন এবং তাবলীগের মেহনতের সাথে যুক্ত আছেন। ছেলের অভিভাবকের অনুমতিতে রমাদ্বানে আমাদের পারিবারিকভাবে শুধু ছেলের সাথে দেখা -সাক্ষাৎ হয়েছে। দেনমোহর ছেলের সামর্থ অনুযায়ী ১০ হাজার নগদ উসূল হিসেবে নির্ধারন করা হয়েছে।
এ ছেলের সাথে বিয়ের বিষয়ে আমার পরিবারের কোনো আপত্তি নেই। (কেননা আমার পরিবারে বুঝতে পেরেছে দ্বীনদার ছেলে ছাড়া বিয়েতে রাজী হবো না।)

কিন্তু ছেলের পরিবার ছেলেকে বিয়ের অনুমতি দিলেও দায়িত্ব নিয়ে বিয়ে দিবেন না, জানিয়েছেন এবং এমনকি মেয়ের পরিবারের সাথে ফোনেও বিয়ের বিষয়ে কোনো আলাপ করতে চাচ্ছেন না। আমরা ছেলেপক্ষকে দেখতেও যাই নি এখনো।
ছেলের মাসিক ইনকাম আপাতত ১০ হাজার টাকা। ছেলে আলাদা বাসা ভাড়া নিয়ে ৩/৪ মাস পর আমাকে নিয়ে যাবে কিন্তু এখন বিয়ে করে আমার পরিবারেই রাখতে চাচ্ছে। ছেলে সময় নিয়েছে কারন ঘরের আলমারী, ফ্রীজ, খাট এগুলো কিনতে সময় লাগবে, তাই।
ছেলে চাচ্ছেন ইমান রক্ষার্থে ছেলের ফুফু কে নিয়ে বিয়ে করতে।
এ অবস্থায় কি এ বিয়েতে মেয়ের সামনে আগানো উচিত কি-না? সামাজিকভাবে কোনো পেরেশানি সম্মুখীন হতে হবে কি-না। ভবিষ্যতে কোনো সমস্যায় ছেলের পরিবারকে কাছে পাবো না, এটা পরবর্তীতে বড় কোনো সমস্যা তৈরী করবে কি-না। আমার কোনো তেমন অভিভাবক নেই যার সাথে পরামর্শ করতে পারব। কোনো হক্বানি আলেমের সাথেও সরাসরি কথার বলার সুযোগ নেই। তাই আপনার দারস্থ হয়েছি। পরামর্শ দিলে খুবই উপকৃত হবো, ইন শা আল্লাহ্। জাঝাকাল্লাহু খয়রন।

1 Answer

0 votes
by (814,710 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
মহর সর্বমোট চার পদ্ধতিতে হতে পারে যথা,
(১) সর্বনিম্ন মহর (২) মহরে মিছিল (৩) মহরে মুসাম্মা (৪) মহরে ফাতেমি

(২) সর্বনিম্ন মহর যা শরীয়তের হক( এর চেয়ে কম মহর নির্ধারণ করা যাবে না)
শরীয়ত কর্তৃক মহরের সর্বনিম্ন পরিমাণ দশ দিরহাম নির্ধারিত। ২ তুলা সাড়ে সাত রতি যা ইংরেজী ওজন হিসেবে ৩০ গ্রাম ৬১৮ মিলি গ্রাম হয়ে থাকে। এর চেয়ে কম মহর নির্ধারণ করা বৈধ হবে না। তবে মহরের সর্বোচ্চ কোনো পরিমাণ শরীয়তে নির্ধারিত নেই। বর ও কনের সম্মতিতে যে কোনো পরিমাণ পরিমাণ নির্ধারণ করা যাবে।

(২) মহরে মিছিল
কনের বাবার পরিবারের কনের সমসাময়িক ঐ সমস্ত নারী যারা সম্পদ,সৌন্দর্য, দ্বীনদারিতা,বয়স,বুদ্ধি, শহর,বিবাহিত ও অবিবাহিত হওয়ার ব্যাপারে কনের সমকক্ষ। সুতরাং ওদের যেই পরিমাণ মহর নির্ধারিত হয়েছিলো, এই পরিমাণ মহর উক্ত কনের জন্যও নির্ধারিত হবে। মহরে মিছিল অনেক কারণে ওয়াজিব হয়ে থাকে। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/220

হযরত আবু হুরায়রা রাযি থেকে বর্ণিত,রাসূলুল্লাহ সাঃ বলেনঃ
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : ( تُنْكَحُ الْمَرْأَةُ لِأَرْبَعٍ : لِمَالِهَا ، وَلِحَسَبِهَا ، وَلِجَمَالِهَا ، وَلِدِينِهَا ، فَاظْفَرْ بِذَاتِ الدِّينِ تَرِبَتْ يَدَاكَ)
চারটি জিনিস দেখে মহিলাকে সাধারণত বিয়ে করা হয়,(১)সম্পদ(২)বংশ(৩)সুন্দর্য্য (৪)দ্বীনদারী
তুমি দ্বীনদারীকে অগ্রাধিকার দাও।{যদি তা না করো তবে তুমি ক্ষতিগ্রস্ত হবে(تَرِبَتْ يَدَاكَ এর অনেক ব্যাখার একটি ব্যাখা)}(সহীহ বুখারী-৪৮০২,সহীহ মুসলিম-১৪৬৬) বিস্তারিত জানুন- https://www.ifatwa.info/18

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
মহর সর্বনিম্ন ২ভড়ি সাড়ে সাত রতি রূপার মূল্যর চেয়ে কম হতে পারবে না। পাত্র যেহেতু দ্বীনদার। সে যদি দ্বীনদারির ভিতরে আপনার সাথে সংসার স্থাপন করতে সম্মত হয়, এবং আপনার পরিবার ও তার পরিবার সম্মত হয়, তাহলে আগাতে পারেন। টাকা পয়সা আজ নেই কাল হবে। দ্বীনদারিই আসল। সুতরাং উক্ত প্রস্তাবে সম্মত হতে পারেন।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...