বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
তালাক পতিত হওয়ার জন্য তালাক শব্দের নিসবত বা সম্বন্ধ স্ত্রী দিকে হওয়া জরুরী। স্ত্রীর দিকে তালাক শব্দের সম্বন্ধ ব্যতিত তালাক পতিত হবে না। সম্বন্ধ দুইভাবে হতে পারে।(১) সরাসরি স্পষ্ট শব্দে স্ত্রীর দিকে তালাক শব্দের সম্বন্ধ হওয়া।(২) অর্থগতভাবে সম্বন্ধ হওয়া।
সম্বন্ধটি সরাসরি স্ত্রীর দিকে হওয়া জরুরী নয় বরং অর্থগতভাবে সম্বন্ধ হলেও তালাক পতিত হয়ে যাবে।
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আপনার বাবা যদিও সরাসরি তালাককে আপনার মাযের দিকে সম্বন্ধযুক্ত করে বলেননি, কিন্তু অর্থগতভাবে অবশ্যই সম্বন্ধ রয়েছে। কাজেই তালাক পতিত হবে।তালাক দিয়ে দিছি ক্লিয়ার দ্বারা নতুন আরেকটি তারাক আপনার মায়ের উপর পতিত হবে। সর্বমোট তিনটি তালাক আপনার মায়ের উপর পতিত হবে।