আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
43 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (7 points)
আমার আর আমার স্বামীর মধ্যে ঝগড়া হয়। তখন তিনি আলাদা থাকার কথা বলেন।বলেন যে উনি আলাদা বাসায় থাকবেন আমি আলাদা কিন্তু খরচ দিয়ে দিবেন এবং মাঝে মাঝে দেখা করবেন।তখন আমি বলছি থাকেন খালি।উনি আবার আমাকে বলছে তুই দেখতে চাস পারি কিনা?? ঠিক এই কথাই থাকলো। উনি আরো বলেন এক বেডি তার জামাইকে বলছে তুই বাদাইম্মা কি তালাক দিবি।পরে তালাক দিয়া দিছি।আমি উনার এই ব্যাপারটা  ক্লিয়ার না বুঝায়।উনাকে জিজ্ঞাসা করি উনি কি আমাকে তালাক দিছে নাকি।উনি উত্তরে বলে হ্যা তোর মাথায় গ্যাস্ট্রিকের সমস্যা আছে তো। আল্লাহ মাফ করুক। আমি উনাকে বার বার জিজ্ঞাসা করি উনি কি আমাকে তালাক দেওয়ার কথা বলেছে।উনি বলেছে  আল্লাহ মাফ করুক।আমি এমন কিছু বলিনি।  আরো বলেছে তুই চাস আমি এমন কিছু বলি।তোর তো নিজের জামাই ভালালাগে না।

এখন আমার প্রশ্ন আমার স্বামী হ্যা এবং দিয়া দিছি এসব কথায় তালাক হবে কি??

1 Answer

0 votes
by (805,980 points)
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
https://www.ifatwa.info/142152 নং ফাতাওয়ায় ইতিপূর্বে আমরা হুবহু প্রশ্নের জবাবে বলেছিলাম যে,
তালাক আবেদনে পরিপ্রেক্ষিতে স্বামী যদি হ্যা বলে তাহলে তালাক হবে না। যেমন, স্ত্রী তার স্বামীকে বলল, আমাকে তালাক দাও, এর পরিপ্রেক্ষিতে স্বামী যদি হ্যা বলে, তাহলে এদ্বারা তালাক হবে না।

مأخَذُ الفَتوی
لما في الفتاوي الهندية:
"امرأة قالت لزوجها تريد أن أطلق نفسي فقال الزوج نعم فقالت المرأة طلقت إن كان الزوج نوى تفويض الطلاق إليها تطلق واحدة وإن عنى بذلك طلقي نفسك إن استطعت لا تطلق."(کتاب الطلاق،الباب الثالث في تفويض الطلاق،الفصل الثالث،ج:1،ص:402،ط:دار الفکر)
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/2019

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
প্রশ্নের বিবরণমতে আপনাদের সংসারে কোনো সমস্যা হবে না। আপনি অযথা স্বামীকে শুধু তালাক তালাক নিয়ে জিজ্ঞাসা করে বিরক্ত করবেন না। তালাক তালাক নিয়ে বিরক্ত করা কখনো উচিত হবে না। আপনি নিঃশ্চিন্তে সংসারকে চালিয়ে যান।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...