ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১) ঐ মহিলা যিনি ব্যাংকে চাকুরী করেন, তিনি যদি আপনাকে কোনো কিছু হাদিয়া দেন, তাহলে আপনার জন্য তা গ্রহণ করা জায়েয হবে না।
(২) তাদের দাওয়াত দিলে বা হাদিয়া দিলে তা গ্রহণ করা জায়েয হবে না।
(৩) আপনার চাচা শশুর বা খালু শশুরকে আপনি সালাম দিতে পারবেন না। তাদের সাথে কৌশল বিনিময় করাটাও উচিত হবে না। তবে পর্দার আড়াল থেকে তাদের সাথে কথা বলতে পারবেন।
(৪) প্রশ্নের বিবরণমতে আপনি সহশিক্ষা পরিত্যাগ করে ভালই করেছেন। যে যাই বলুক, আপনি তাদের কথাবার্তায় কান দিবেন না।
(৫) মাথা থেকে পা পর্যন্ত খিমার পরে পর-পুরুষের সামনে যাওয়া যাবে না।