আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
75 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (23 points)
আসসালামু আলাইকুম।
১। আমার ২ জন সন্তান আছে আলহামদুলিল্লাহ। তাদের জন্মের পর থেকে হাদিয়া+সালামী হিসেবে সেই টাকা গুলো পেয়েছিলো সেগুলো আমি জমা করে রেখেছি, খরচ করি নাই। কিন্তু সমস্যা হলো, আমি দুইজনের টাকা একসাথে রেখেছি যার ফলে আমার মনে নেই যে কে কতো টাকা পেয়েছিলো। এখন আমি কিভাবে তাদের এই টাকাটা ভাগ করবো? কম বেশি হলে কি কোনো সমস্যা হবে?
২। হায়েজ যদি রাতে শেষ হয়ে সাদাস্রাব দেখা যায় তাহলে গোসল না করে কি রোযা রাখা যাবে?

৩। আল্লাহ'র কাছে মুনাজাত করে কোনো কিছু চাওয়ার সময় অনেক কিছুই মনে থাকে না। খাতায় সকল দু'আ আগে থেকে লিখে সেগুলো পড়ে কি আল্লাহ'র কাছে চাওয়া যাবে?

1 Answer

0 votes
by (814,680 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
হযরত ইবনে আব্বাস রাঃ থেকে বর্ণিত,
عن ابن عباس قال;قال رسول اللّٰه صلى اللّٰه عليه و سلم ﻻ ﻳﺤﻞ ﻣﺎﻝ ﺍﻣﺮﺉ ﻣﺴﻠﻢ ﺇﻻ ﺑﻄﻴﺐ ﻧﻔﺲ ﻣﻨﻪ " 
নবী কারীম সাঃ বলেনঃ"কোন মুসলমানের জন্য  অন্য কোনো মুসলমানের মাল তার অন্তরের সন্তুষ্টি ব্যতীত হালাল হবে না। (তালখিসুল হাবীর-১২৪৯)আরো জানুন- https://www.ifatwa.info/3747


সুপ্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
নাবালক সন্তানের টাকা মায়ের নিজের জন্য খরচ করা বা ব্যবহার করা জায়েয হবে না। হ্যা, সাবালক সন্তানের অন্তরের সন্তুষ্টিতে যদি মা ব্যবহার করতে চায়, তাহলে সেটা জায়েয হবে।
"و لایجوز أن یهب شیئًا من مال طفله و لو بعوض."
(الدر المختار علی هامش رد المحتار ٤/٧٠٧)
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/3898


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) অধিকাংশ ধারণার উপর ভিত্তি করে দুই সন্তানের টাকাকে পৃথক করে দিবেন। ভবিষ্যতে তাদের জন্য আগত হাদিয়াকে পৃথক পৃথক করে রাখবেন।আর ভুলভ্রান্তির সম্ভাবনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। 
(২) হায়েজ যদি রাতে শেষ হয়ে সাদাস্রাব দেখা যায়, তাহলে গোসল না করেও রোযা রাখা যাবে। তবে গোসল না করে স্বামীর সাথে একান্ত সময় অতিবাহিত করা যাবে না।

(৩) আল্লাহ'র কাছে মুনাজাত করে কোনো কিছু চাওয়ার সময় অনেক কিছুই মনে থাকে না। তাহলে যখনই মনে পড়বে, সাথে সাথেই একবার দু'আ করে নিবেন। এবং চাইলে খাতায় সকল দু'আ লিখে রেখে গভীর রাতে মুনাজাতের সেগুলো আল্লাহর কাছে চাইতেও পারবেন।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...