“আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ, শায়েখ।
একটি বিষয় জানার খুব প্রয়োজন ছিল।
আমার আম্মুর ঢাকায় একটি বাড়ি আছে, যেটা তিনি তার মায়ের কাছ থেকে হিবা (গিফট) হিসেবে পেয়েছেন। এখন আমার আম্মু চাচ্ছেন, আম্মু জীবিত অবস্থায়ই এই বাড়িটি আমাদের পাঁচ ভাইবোন এবং নিজেকে(আম্মুকে) মিলিয়ে মোট ছয়টি অংশে ভাগ করে দিতে, যাতে আম্মুর মৃত্যুর পর আমাদের মধ্যে কোনো ধরনের ঝামেলা সৃষ্টি না হয়।
১)এক্ষেত্রে আমার প্রশ্ন হলো—ইসলামিক শরীয়াহ অনুযায়ী, আমার আম্মু কি জীবিত অবস্থায় এভাবে সম্পত্তি ভাগ করে অর্থাৎ হেবা দলিল করে দিতে পারবেন?
২)আর একটি বিষয় হলো—আমার দুই ভাই বলছে, ছেলেরা মেয়েদের তুলনায় দ্বিগুণ অংশ পাবে, অর্থাৎ মেয়েরা অর্ধেক পাবে।
তাই জানতে চাচ্ছি, জীবিত অবস্থায় সম্পত্তি বণ্টনের ক্ষেত্রে কি সমানভাবে ভাগ করা উচিত, নাকি ছেলেরা দ্বিগুণ পাবে?
ইসলামিক শরীয়াহ অনুযায়ী এখানে সঠিক বিধান কী?
৩) বর্তমানে যেহেতু আমার ভাইয়েরা সমানভাবে ভাগ করতে রাজি না,,, তাই আমার আম্মু ভাবছেন—ছেলেদের না জানিয়ে আমাদের পাঁচজনের নামে হেবা দলিল করে দিতে।
(কয়েকদিন আগে আম্মু হেবা দলিল করতে যাবেন এ প্রসঙ্গে বড় ভাই দ্বিমত পোষণ করেছেন ।
তাই আম্মু গোপনে হেবা করতে চাচ্ছেন।
কিন্তু সময় বুঝে, আম্মু নরমভাবে ছেলেদের জানাবেন।অথবা আম্মুর মৃত্যুর পর ভাইয়েরা হেবা সম্পর্কে জানতে পারবে)
এক্ষেত্রে জানতে চাচ্ছি, ইসলামে এভাবে গোপনে হেবা করা কি বৈধ? এতে কোনো গুনাহ বা শরয়ী বাধা আছে কি?
৪) আমার আম্মু নিজের ইচ্ছেতে হেবা করতে চাচ্ছেন,, এক্ষেত্রে আমরা মেয়েরা কোন ধরনের জোর করছিনা,,,আম্মু যদি নিজের ইচ্ছেতে হেবা করেন তাহলে আমাদের ৩ বোনের অথবা আম্মুর কোন গুনাহ হবে কি-না।আল্লাহ নারাজ হবে কি-না?
অনুগ্রহ করে দ্রুত উত্তর দিলে মুনাসিব হবে।
জাযাকুমুল্লাহু খাইরান।”