বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
বেগানা নারী-পুরুষ খালওয়াত তথা নির্জনে একাকী অবস্থান করতে পারবে না। হাদীসে একে নিষিদ্ধ ঘোষনা করা হয়েছে.......
ﻻَ ﻳَﺨْﻠﻮﻥَّ ﺭَﺟُﻞٌ ﺑِﺎﻣْﺮَﺃﺓٍ ﺇِﻻَّ ﻭَﻣَﻌَﻬﺎ ﺫُﻭ ﻣَﺤْﺮَﻡ )
কোনো পুরুষ কোনো মহিলার সাথে মহিলার মাহরাম না থাকা অবস্থায় নির্জনে একাকী বসবাস করতে পারবে না।(সহীহ বুখারী-৫২৩৩;সহীহ মুসলিম-১৩৪১)
প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
পুরুষ শিক্ষক তিনি ছাত্রকে প্রাইভেট পড়াবেন।ছাত্রীদেরকে নারী শিক্ষকই প্রাইভেট পড়াবেন।বিস্তারিত জানুন-https://www.ifatwa.info/2542
গোনাহের কাজে সহযোগিতা করাও গোনাহ।
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/1046
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আপনি আপনার ঐ নারী আত্মীয়র জন্য পুরুষ শিক্ষক নিয়োগ দিতে পারবেন। তবে শর্ত হল, আপনার ঐ আত্মীয় যদি আপনার কাছে ওয়াদাবদ্ধ হয় যে, তারা সম্পূর্ণ হিজাব পড়ে পড়াশোনা করবে। এবং যতক্ষণ পড়বে, পাশে অন্য কাউকে বশিয়ে রাখবে। মাহরাম পুরুষ থাকলে ভালো। এবং ঐ পুরুষ শিক্ষকের সাথে কোনো প্রকার যোগাযোগ রাখা যাবে না। যদি তারা এই শর্ত সমূহ মানে, তাহলে আপনি খুজে দিতে পারবেন। নতুবা দেওয়া জায়েয হবে না।