আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
58 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (21 points)
আমার দূরসম্পর্কের এক ফুফু তাঁর মেয়েকে আমার কাছে পড়াতে চাচ্ছে। আমি বলেছি যে আমি মেয়ে স্টুডেন্ট পড়াই না, তখন অনেক কথা শেষে উনি বলছেন যে অন্য কাউকে খুঁজে দিতে
উনার এমন কাউকেই লাগবে যে ভালো কোনো ভার্সিটিতে চান্স পেয়েছে, এখন আমাদের এলাকায় এমন যারা আছে তারা সবাই ছেলে আর আমার নিজের কোনো মেয়ের সাথে পরিচয় তেমন নাই
আমাকে খুঁজে দিতে হবে কারণ এলাকার সবাইকে আমি ভালোভাবে চিনি, তারা চিনেননা। যেহেতু অলরেডি পড়াতে না বলেছি তাই এখন খুঁজে না দিলে হয়ত সম্পর্কের দিক থেকে ঝামেলা হতে পারে
এমত অবস্থায় আমি যদি আমার কোনো ফ্রেন্ড কে রেফার করে দেই ওঁকে পড়াতে তাইলে কি আমার গুনাহ হবে?
যদি হয় সেক্ষেত্রে এখন আমার মুল করনীয়টা কি?

1 Answer

0 votes
by (806,940 points)

বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
বেগানা নারী-পুরুষ খালওয়াত তথা নির্জনে একাকী অবস্থান করতে পারবে না। হাদীসে একে নিষিদ্ধ ঘোষনা করা হয়েছে.......
ﻻَ ﻳَﺨْﻠﻮﻥَّ ﺭَﺟُﻞٌ ﺑِﺎﻣْﺮَﺃﺓٍ ﺇِﻻَّ ﻭَﻣَﻌَﻬﺎ ﺫُﻭ ﻣَﺤْﺮَﻡ )
কোনো পুরুষ কোনো মহিলার সাথে মহিলার মাহরাম না থাকা অবস্থায় নির্জনে একাকী বসবাস করতে পারবে না।(সহীহ বুখারী-৫২৩৩;সহীহ মুসলিম-১৩৪১)

প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
পুরুষ শিক্ষক তিনি ছাত্রকে প্রাইভেট পড়াবেন।ছাত্রীদেরকে নারী শিক্ষকই প্রাইভেট পড়াবেন।বিস্তারিত জানুন-https://www.ifatwa.info/2542

গোনাহের কাজে সহযোগিতা করাও গোনাহ।
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/1046

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আপনি আপনার ঐ নারী আত্মীয়র জন্য পুরুষ শিক্ষক নিয়োগ দিতে পারবেন। তবে শর্ত হল, আপনার ঐ আত্মীয় যদি আপনার কাছে ওয়াদাবদ্ধ হয় যে, তারা সম্পূর্ণ হিজাব পড়ে পড়াশোনা করবে। এবং যতক্ষণ পড়বে, পাশে অন্য কাউকে বশিয়ে রাখবে। মাহরাম পুরুষ থাকলে ভালো। এবং ঐ পুরুষ শিক্ষকের সাথে কোনো প্রকার যোগাযোগ রাখা যাবে না। যদি তারা এই শর্ত সমূহ মানে, তাহলে আপনি খুজে দিতে পারবেন। নতুবা দেওয়া জায়েয হবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...