বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাযি-থেকে বর্ণিত তিনি বলেন-
ﻋَﻦْ ﻋَﺒْﺪِ اﻟﻠَّﻪِ ﺑْﻦِ ﻋَﻤْﺮٍﻭ ﺭَﺿِﻲَ اﻟﻠَّﻪُ ﻋَﻨْﻬُﻤَﺎ ﻗَﺎﻝَ: ﻗَﺎﻝَ ﺭَﺳُﻮﻝُ اﻟﻠَّﻪِ - ﺻَﻠَّﻰ اﻟﻠَّﻪُ ﻋَﻠَﻴْﻪِ ﻭَﺳَﻠَّﻢَ -( «ﻛَﺘَﺐَ اﻟﻠَّﻪُ ﻣَﻘَﺎﺩِﻳﺮَ اﻟْﺨَﻼَﺋِﻖِ ﻗَﺒْﻞَ ﺃَﻥْ ﻳَﺨْﻠُﻖَ اﻟﺴَّﻤَﺎﻭَاﺕِ ﻭَاﻷَْﺭْﺽَ ﺑِﺨَﻤْﺴِﻴﻦَ ﺃَﻟْﻒَ ﺳَﻨَﺔٍ)ﺭَﻭَاﻩُ ﻣُﺴْﻠِﻢٌ.
আল্লাহ তা‘আলা প্রত্যেক মানুষের তাক্বদীর লিপিবদ্ধ করেছেন আসমান-যমীন সৃষ্টির ৫০ হাজার বছর পূর্বে এবং তিনি যার ভাগ্যে যা লিপিবদ্ধ করেছেন তাই ঘটবে।(ছহীহ মুসলিম, মিশকাত হাদীস নং/৭৯)।
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) আপনার বোন সেজেগুজে নামাজ পড়তে ছিল আপনি দেখে মনে মনে বললেন যে, আজকে তো আল্লাহকে ফটাই ফেলবে । এরকম বলা বা মনে করা কখনো উচিত নয়। তবে এভাবে বলার দ্বারা আপনার যদি আল্লাহ বা তার রাসূল সাঃ কে কটাক্ষ করা না হয়, তাহলে কোনো গুনাহ হবে না।
(২) কেউ যদি বলে, আমার ভাগ্য টাই খারাপ। এই কথা দ্বারা কুফর হবে না।
(৩) কবিরা গুনাহের মধ্যে ছোট কুফরিকে বড় গোনাহ। কোনটা সবচেয়ে বড় গোনাহ। সেটা আল্লাহই ভালো জানেন। এসম্পর্কে জানতে 'আল কাবাইর' কিতাবখানা পড়তে পারেন।