ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
যদি কোনো পুরুষ দাফন কাফন করার জন্য না থাকে, তাহলে মহিলারা সবকিছুই করতে পারবে। নতুবা ফিতনার আশংকা থাকার দরুণ মহিলারা কবরস্থানে না যাওয়াই উচিত।
হায়েয অবস্থায় কি নারীরা কবর যিয়ারত করতে পারবে?
হায়েয অবস্থায় কবরস্থানে যাওয়া এবং এবং না যাওয়ার কোনো বিধান নেই। বরং মসজিদ ও ঈদগাহে নারীরা হায়েয অবস্থায় যেতে পারবে না।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-
https://www.ifatwa.info/319
وفى البحر الرائق شرح كنز الدقائق ومنحة الخالق وتكملة الطوري (2/ 210):
"(قوله: وقيل: تحرم على النساء إلخ) قال الرملي: أما النساء إذا أردن زيارة القبور إن كان ذلك لتجديد الحزن والبكاء والندب على ما جرت به عادتهن فلاتجوز لهن الزيارة، وعليه حمل الحديث: «لعن الله زائرات القبور»، وإن كان للاعتبار والترحم والتبرك بزيارة قبور الصالحين فلا بأس إذا كن عجائز، ويكره إذا كن شواب، كحضور الجماعة في المساجد". فقط واللہ اعلم -
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
হায়েয বা জানাবাত অবস্থায় যাওয়া মসজিদ কিংবা ঈদগাহে যাওয়া যাবে না। তবে কবরস্থানে যেতে কোনো পৃথক বিধিনিষেধ নেই। হ্যা, না যাওয়াই উত্তম।
কবরস্থানে কেউ গেলে মৃত ব্যক্তিদের রুহকে সে সম্পর্কে অবগত করা হয়ে থাকে।
কাফের, মুশরিকদের শরীর বাহ্যিক অপবিত্রতা থেকে পবিত্র হলে তারা মসজিদে প্রবেশ করতে পারবে।