আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
119 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (5 points)
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।

কেউ যদি কোন একটা কাজ আর কখনো না করার ওয়াদা করে আল্লাহ্ তা'আলার কাছে, এবং পরবর্তীতে খুবই লজ্জাজনক ভাবে তা করে ফেলে, সেক্ষেত্রে তার কাফফারা কি হবে?
আমি জানতাম ১০ জন গরীব ব্যক্তি কে ১ বেলা খাওয়ানো, তাই আমি আলহামদুলিল্লাহ ১ বেলা খাইয়ে দেই। কিন্তূ কিছুদিন আগে জানতে পারি যে, ২ বেলা খাওয়াতে হবে। এক্ষেত্রে এখন আমার করনীয় কি?

1 Answer

0 votes
by (814,590 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
আল্লাহর সাথে ওয়াদা করা দ্বারা কসম হবে না। হ্যা, আল্লাহর সাথে কৃত ওয়াদাকে যথাসম্ভব পূরণ করা উচিত। প্রশ্নে যতগুলো ধারা উপধারা সংযোজন করা হয়েছে, এদ্বারা কসম হবে না।
مأخَذُ الفَتوی
قال اللہ تعالیٰ: ﴿یٰأیھا الذین اٰمنوا أوفوا بالعقود﴾ الآیۃ
کما فی الھندیۃ: ولو قال: بصفۃ اللہ لا أفعل کذا لا یکون یمینا، ولو قال: وعلم اللہ لا أفعل کذا عندنا لا یکون یمینا، ولو قال: ورحمۃ اللہ لا أفعل کذا لا یکون یمینا فی قول أبی حنیفۃ و محمد رحمھما اللہ تعالیٰ.
وفیہ ایضًا: ولو قال: شھد اللہ أنہ لا إلٰہ إلا ھو لا یکون یمینا کذا فی الخلاصة. (ج٢، ص٥٤) واللہ اعلم بالصواب


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (5 points)
হুজুর, সেক্ষেত্রে কসম এর ব্যাখ্যা আসলে কি? 
আমি আল্লাহ্ তা'আলার কাছে বলেছিলাম এই কাজ আমি আর কোনদিন করবো না, দৃঢ় প্রতিজ্ঞা।
আমার মনে পরছে না যে কসম শব্দ উচ্চারণ করেছি কিনা, কিন্তূ কসম এর মতোই আমার মনভাব বা নিয়ত ছিলো।
সেক্ষেত্রে আমার কি করনীয়?
by (814,590 points)
আল্লাহর নাম বা সিফাত উল্লেখ না করলে কসম হবে না। যেহেতু আপনি আল্লাহর নাম বা সিফাত উল্লেখ করেছেন কি না? সে সম্পর্কে নিশ্চিত নন, তাই কসম হবে না।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...