আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
67 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (3 points)
edited by
আসসালামু আলাইকুম।
প্রায় দেড় বছর আগে অনেক দিক থেকে নেগেটিভ লাগলেও ইস্তেখারা করে তিব্রভাবে পজিটিভ রেজাল্ট দেখে একজন এর সাথে বিয়েতে রাজি হই।(সপ্নে অনেক রঙের শাক তোলার সপ্ন দেখি,দেখার পরে অনুভুতি এত ভালো ছিলনা,কিন্তু রেজাল্ট নেগেটিভ এসেছে এইটা মনে হয় আমার,পরে অনেক কষ্ট পাই। সকালে আবার ইস্তেখারা করি,সেখানে মনের প্রবনতা খুব তীব্র ভাবে পজিটিভ দিকে ঝুকে যায়)।এর মাঝে অনেকবার অনেক কিছু দেখে আমারই মনে হত যে একে বিয়ে করা ঠিক হবেনা,পরে আবার ইস্তেখারার রেজাল্ট এর কথা ভেবে নিজেকে সামলে নিয়ে ভাবতাম যে আল্লাহই এতে কল্যাণ রাখসেন,তাই পজিটিভ রেজাল্ট আসছে।তবে অনেক কিছু পজিটিভও লাগতো।এর মাঝে ছোট ছোট অনেক কিছু ঘটে,বিয়ে ভেংগে যাওয়ার কথাও ওঠে মাঝে মাঝে। বিয়ে যত আগাতে থাকে, ঝামেলা,বাধা তত বাড়তে থাকে।অবশেষে তা ভেংগে যায়,কারণটা এখনো আমার কাছে স্পষ্ট না।হয়ত ভুল বোঝাবুঝি বা অন্য কিছু।
এখন আমার প্রশ্ন, একবার বিয়ের ক্ষেত্রে একজনের জন্য আমার ইস্তেখারার রেজাল্ট পজিটিভ আসলে ,দুনিয়ায় অন্য কারোর ক্ষেত্রে আমার ইস্তেখারার রেজাল্ট কি পজিটিভ আসবেনা?আর পজিটিভ আসার পরেও কি এমন হতে পারে(বদনজর বা অন্য কারনে)?বিয়ের ক্ষেত্রে ঠিক কোন মহূর্তে ইস্তেখারা করতে হয়?এখন আমার কি করা উচিত? আল্লাহ তো গায়েব জানেন,তাহলে এমন হল কেন?

1 Answer

0 votes
by (764,700 points)
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم

তাকদীরে যাহা আছে,তাহাই হবে।

আল্লাহ তা’আলা সকল মাখলুকের তাকদীর আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বৎসর পূর্বে লিখেছেন। সেখানে যাহা লেখা আছে,তাহাই হবে।

হাদীস শরীফে এসেছেঃ- 

حَدَّثَنِي أَبُو الطَّاهِرِ، أَحْمَدُ بْنُ عَمْرِو بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ سَرْحٍ حَدَّثَنَا ابْنُ، وَهْبٍ أَخْبَرَنِي أَبُو هَانِئٍ الْخَوْلاَنِيُّ، عَنْ أَبِي عَبْدِ الرَّحْمَنِ الْحُبُلِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو، بْنِ الْعَاصِ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " كَتَبَ اللَّهُ مَقَادِيرَ الْخَلاَئِقِ قَبْلَ أَنْ يَخْلُقَ السَّمَوَاتِ وَالأَرْضَ بِخَمْسِينَ أَلْفَ سَنَةٍ -
আবূ তাহির, আহমাদ ইবনু আমর ইবনু আবদুল্লাহ ইবনু আমর ইবনু সারহ (রহঃ) ...... ‘আবদুল্লাহ ইবনু আমর ইবনুল আস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি যে, তিনি বলেছেনঃ আল্লাহ তা’আলা সকল মাখলুকের তাকদীর আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বৎসর পূর্বে লিখেছেন।  (মুসলিম শরীফ ইসলামিক ফাউন্ডেশন ৬৫০৭, ইসলামিক সেন্টার ৬৫৫৮)

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন,
এক্ষেত্রে দুনিয়ায় অন্য কারোর ক্ষেত্রেও আপনার ইস্তেখারার রেজাল্ট পজিটিভ আসতে পারে 

পজিটিভ আসার পরেও সেটি আপনার তাকদীরে না থাকলে বাস্তবায়ন নাও হতে পারে।

বিয়ের ক্ষেত্রে পাত্র পাত্রী ও উভয় পরিবারের দেখাদেখি করার পর সর্বশেষ চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে ইস্তেখারা করা ভালো।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

+2 votes
1 answer 2,862 views
...