আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
127 views
in ব্যবসা ও চাকুরী (Business & Job) by (1 point)
আসসালামু আলাইকুম।
আমি একজন মেয়ে। আমি একটা অনলাইন পেইজে কাজ করি, যেখানে মেয়েরা কাজ করে, এবং মেয়েদের জামা কাপড় বিক্রি করা হয়, পেইজটাতে বুটস চলে। তো জুমার দিন যেহেতু কেনাকাটা নিষিদ্ধ। এখন জুমার আযানের পরও এডগুলো তো সক্রিয়ভাবে বিভিন্ন জনের কাছে যায়। এবং এই সময়ও অনেকে ইনবক্সে ম্যাসেজ দিতে থাকে।
তো এই ক্ষেত্রে জুমার আযানের পর কি তাদের ম্যাসেজের রিপ্লাই করা যাবে? যেহেতু এটা অনলাইন পেইজ, তারা যদি অর্ডারটা সেই সময়ে কনফার্ম করেও, আমরা তো ডেলিভারি করি পরে। এবং টাকাটা আমাদের হাতে আসতে আরও ৩-৫ দিন সময় লেগে যায়।
বিষয়টা যদি একটু বুঝিয়ে জানাতে আমি খুবই উপকৃত হতাম। অগ্রিম জাঝাকুমুল্লাহু খইর।

1 Answer

0 votes
by (814,710 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
জুম্মার দিন প্রথম আযানের পর ক্রয় বিক্রয় মাকরুহে তাহরিমী। বরং তখন জুম্মার মসজিদের দিকে সাঈ করা বা মসজিদে উপস্থিত হওয়া ওয়াজিব। এই বিধান তাদের বেলায়-ই প্রযোজ্য যাদের উপর জুম্মা ওয়াজিব। তবে যাদের উপর জুম্মা ওয়াজিব নয়, তাদের বেলায় ঐ হুকুম প্রযোজ্য হবে না।সুতরাং নারীদের জন্য জুম্মার দিন আযানের সময় বা আযানের পর ক্রয়-বিক্রয় মাকরুহ হবে না।
الدر المختار وحاشية ابن عابدين (رد المحتار) (5/ 101):
"(وكره) تحريمًا منع الصحة (البيع عند الأذان الأول) إلا إذا تبايعا يمشيان فلا بأس به؛ لتعليل النهي بالإخلال بالسعي، فإذا انتفى انتفى، و قدخص منه من لا جمعة عليه ذكره المصنف."

’’اربعة لا جمعة عليهم: المراة والمملوك والمسافر والمريض‘‘ (الآثار لمحمد بن الحسن، جلد 1، صفحہ 526، مطبوعہ بیروت)


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...