১) আমার ছেলে বাবুর জন্ম ২০ অক্টোবর ২০২৪ এশার শুরুর ওয়াক্তে। ওর ২বছর কবে শেষ হবে দুধ ছাড়ার জন্য?
আমি যদি ছাড়ার সময় সহজ করতে মাঝে মাঝে অন্য দুধ অফার করি যখন ও আমার থেকে খেতে চায়, এটা কি তার হক নষ্ট?
২) আমার ভাইয়ের আগেই বিয়ে হয়েছে অনুষ্ঠান করছে ২পক্ষ। আয়োজনটা ফ্রী মিক্সিং।
ভাইদের প্রোগ্রাম ডেকরেশন করার কাজ আহালের। এটা ওনার বিজনেস।
ক) এক্ষেত্রে মেয়ে পক্ষের আয়োজনে উপস্থিত হতে আমি ভাইয়ার সাথে সেখানে রওনা দিলেও আলাদা হয়ে বাইরে ছিলাম। প্রচলিত গেট ধরার পর্ব শেষ হওয়ার পর ঢুকি। কিছুটা দূরত্ব রাখার চেষ্টা করি, চোখের হেফাজত রাখতে পারিনি পুরুষ গায়রে মাহরামদের থেকে যেহেতু চারপাশ দেখছিলাম। আয়োজন ফ্রী মিক্সিং, খাওয়ার টেবিল শুধু মেয়ে বসছে এমন জায়গায় বসে সামান্য খেয়ে ভাইয়ার শাশুড়ির সাথে সাক্ষাত করে আনুমানিক ৩০মিনিট থেকে বেরিয়ে যাই। আমার কাজগুলো সম্পর্কে জানাবেন শায়েখ।
খ) আগামিকাল ভাইদের পক্ষ থেকে আয়োজন। আলাদা রাখা শক্ত ভাবে কেউ মানেনা। তবে হালকা পাতলা যারা মানতে চায় তাদের জন্য সামান্য ব্যবস্থা রাখবে নাকি। কিন্তু তারা নিজেরা ফ্রীভাবেই সবার সাথে সাক্ষাত করেন।
তাই।সেখানে ভালোভাবে মানা না হওয়ারই কথা।
আহাল বলছেন এটা নিজেদের প্রোগ্রাম তাই আমার উচিত যেয়ে খোজ নেয়া আত্মীয়দের।
আমি এমনিতে ভাবছি বড় জোড় ১০/১৫ মিনিট বা সর্বোচ্চ ৩০মিনিট থাকা, যেটুকু পারি সাক্ষাত করতে। তারপর কাছে কোনো পরিচিতর বাসায় গিয়ে বেশ কিছু সময় পর পুনরায় এসে সর্বোচ্চ ৩০ মিনিট থাকা তারপর ফেরা।
কি করা ঠিক হবে? আহালকেও কি বলা ঠিক হবে?