আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
68 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (24 points)
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
মুহতারাম উস্তাদ,

যদি কোন স্ত্রী যথাসম্ভব পর্দা মেইনটেইন করে চাকুরি করে থাকেন, তবে স্ত্রীর চাকুরির মাধ্যমে উপার্জিত অর্থের উপর স্বামীর অধিকার রয়েছে কিনা। সংসারের স্বাভাবিক খরচের একটি অংশ (উদাহরণস্বরুপ বাসা ভাড়াবাবদ) যা স্ত্রীর উপার্জনের আনুমানিক এক তৃতীয়াংশ চাইতে পারে কিনা।

এবিষয়ে শরীয়তের রাহবারি জানিয়ে বাধিত করবেন।

জাজাকাল্লাহ খাইরান।

1 Answer

0 votes
by (770,460 points)
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم

https://ifatwa.info/61828/ নং ফতোয়াতে উল্লেখ রয়েছেঃ- 
শরীয়তের বিধান হলো, স্ত্রী গরিব হোক বা ধনী। অসুস্থ হোক সুস্থ। বৃদ্ধা হোক বা যুবতী,সর্বাবস্থায় স্ত্রীর ভরণ-পোষণের দায়িত্ব স্বামীর ওপর। এমনকি স্বামীর অনুমতিক্রমে স্ত্রী তার বাবার বাড়ি থাকলেও ভরণ-পোষণের অধিকারী হবে।

তবে স্বামীর অবাধ্য হয়ে স্ত্রী পিত্রালয়ে বা অন্য কোথাও চলে গেলে ভরণ-পোষণের অধিকারী হবে না।

রাসুলুল্লাহ (সা.) বলেছেন, 

، اتَّقُوا اللَّهَ فِي النِّسَاءِ، فَإِنَّكُمْ أَخَذْتُمُوهُنَّ بِأَمَانَةِ اللَّهِ، وَاسْتَحْلَلْتُمْ فُرُوجَهُنَّ بِكَلِمَةِ اللَّهِ، وَإِنَّ لَكُمْ عَلَيْهِنَّ أَنْ لَا يُوطِئْنَ فُرُشَكُمْ، أَحَدًا تَكْرَهُونَهُ، فَإِنْ فَعَلْنَ فَاضْرِبُوهُنَّ ضَرْبًا غَيْرَ مُبَرِّحٍ، وَلَهُنَّ عَلَيْكُمْ رِزْقُهُنَّ وَكِسْوَتُهُنَّ بِالْمَعْرُوفِ،

তোমরা নারীদের সম্পর্কে আল্লাহকে ভয় করো। কেননা তাদেরকে তোমরা আল্লাহর আমানত হিসেবে গ্রহণ করেছো এবং আল্লাহর বিধান মোতাবেক তোমরা তাদের লজ্জাস্থানকে নিজেদের জন্য হালাল করেছো। তাদের উপর তোমাদের অধিকার আছে, তারা যেন তোমাদের অপছন্দনীয় ব্যক্তিকে তোমার ঘরে স্থান না দেয়। তারা এরূপ করলে তাদেরকে খুবই হালকা মারধর করো।
‘তাদের ভরণ-পোষণের দায়িত্ব তোমাদের ওপর। তোমরা তা স্বাভাবিকভাবে আদায় করবে।’ (আবু দাউদ, হাদিস : ১৯০৫)

আরো জানুনঃ- 

স্ত্রী স্বামীর অবাধ্য হয়ে নিজ পিত্রালয়ে বা অন্য কোথাও চলে গেলে ভরণ-পোষণের অধিকারী হবে না।
,
তবে অবাধ্য হয়ে কোথাও চলে না গিয়ে স্বামীর বাসাতেই থাকলে স্ত্রী ভরণ-পোষণের অধিকারী হবে।

স্ত্রী যদি স্বামীর অনুমতি নিয়ে চাকরি করে,স্বামী যদি বিনা শর্তে সন্তুষ্টি চিত্তে স্ত্রীকে চাকরি করতে অনুমতি দেয়, তাহলে এক্ষেত্রে স্ত্রীর ভরণপোষণের দায়িত্ব স্বামীর উপর বর্তাবে।

হ্যাঁ যদি স্বামী স্ত্রীর চাকরি করার উপর সন্তুষ্ট না হয় বরং তাকে ঘরে রাখতে চায়, তারপরও যদি স্ত্রী চাকরি করে, সেক্ষেত্রে স্বামীর উপর স্ত্রীর ভরণপোষণের দায়িত্ব বর্তাবেনা।

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন,
প্রশ্নে উল্লেখিত স্ত্রীর উপার্জিত অর্থের উপর স্বামীর অধিকার নেই। এক্ষেত্রে স্বামী স্ত্রীর উপার্জনের (আনুমানিক এক তৃতীয়াংশ) চাইতে পারেনা।

তবে যদি উক্ত স্বামী স্ত্রীর চাকরি করার উপর সন্তুষ্ট না হয় বরং তাকে ঘরে রাখতে চায়, তারপরও যদি স্ত্রী চাকরি করে, সেক্ষেত্রে স্বামীর উপর স্ত্রীর ভরণপোষণের দায়িত্ব বর্তাবেনা।

স্ত্রী নিজেই নিজের ভরনপোষণ তথা অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা ইত্যাদির ব্যবস্থা করবে।
স্বামীর উপর স্ত্রীর এগুলো কোনো কিছুরই দায়িত্ব বর্তাবেনা।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...