আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
শাইখ, আমরা দুইজন একটি কম্পানিতে কর্মরত আছি। আমাদের দায়িত্ব হচ্ছে কম্পানির একটি শাখা অফিস পরিচালনা করা। এখানকার যাবতীয় কাজ আমাদেরকেই করতে হয়। কম্পানিতে শুধু রিপোর্ট করতে হয়। অবশ্য উক্ত শাখায় আমাদের উপর একজন দায়িত্বশীল আছেন। তার মুল কাজ হচ্ছে মার্কেটিং করা। পাশাপাশি তিনি আমাদের খবরাখবর রাখেন। আমাদের মূল কোম্পানি থেকে শাখা অফিসে অনেক মালামাল আসে। যা আমাদের সেল করতে হয়,এগুলো আমরা শ্রমিকের দ্বারা গুছিয়ে নেই, প্রতিবারের ন্যায় এবারও অনেক মালামাল আসে, কিন্তু এবার পর্যাপ্ত শ্রমিক পাওয়া যায় নি, এজন্য আমরা উপায় না পেয়ে যে গাড়িতে করে মালামাল এসেছিল সেই গাড়ির ড্রাইভার এবং আমরা নিজেরা শ্রমিক হিসেবে কাজ করেছি। যেহেতু কোম্পানির পক্ষ থেকে আমাদের দায়িত্ব ছিলো শুধু কাজটি করে নেওয়া বা করা কালিন তদারকি করা। তাই আমরা ড্রাইভারকে যে মজুরি দিয়েছি আমরাও সেই একই মজুরি নিয়েছি। কিন্তু আমরা যে শ্রমিক হিসেবে কাজ করেছি এটা আমরা কোম্পানিকে অব্যাহত করিনি লজ্জা বোধের কারণে,
আমার প্রশ্ন হচ্ছে, এই মজুরি নেওয়া কি আমাদের জন্য হালাল হবে।।।