আসসালামু আলাইকুম। আমার প্রশ্ন হল:
১.আজকাল অনেকেই জমি কিনে শেয়ার ছেড়ে বিল্ডিং করে থাকেন। সেক্ষেত্রে প্রথমে যারা মূল উদ্যোক্তা তারা মূল মালিক থেকে জমি কিনেন অনেক কমদামে।জমির মালিককে প্রথমে কিছু টাকা বায়না করেন এবং একটা নির্দিষ্ট সময় নেন রেজিষ্ট্রি করার জন্য।উক্ত সময়ের মধ্যে তারা মাঠিভরাট,রাস্তা ইত্যাদি কিছু উন্নয়ন মূলল কাজ করেন এবং একটা বড় অংকের লাভ ধরে পুরো জমিটাকে কয়েকটা প্লটে ভাগ করে প্লট আকারে বিক্রির জন্য গ্রাহক তালাশ করেন।এবার এই সমস্ত প্লটগুলোর ক্রেতাদের কাছ থেকে টাকা নিয়ে লাভ করে মালিককে তার টাকা বুঝিয়ে দেন এবং তার থেকে রেজিষ্ট্রি নিয়ে দেন।এবার যারা প্লটগুলো নিচ্ছেন তারা আবার এগুলোকে কয়েকটি শেয়ারে ভাগ করেন এবং গ্রাহক খুজেন।গ্রাহকদের কাছ থেকে তারা আবার লাভ করেন এবং টাকা নিয়ে মালিক থেকে রেজিষ্ট্রি নিয়ে দেন।আবার ঐ সমস্ত গ্রাহক যারা শেয়ার কিনেন তারা আবার এগুলোকে আরো কিছু ফ্লাট পজিশন আকারে ভাগ করে বিক্রি করেন।বিষয়টি বুঝার জন্য উদাহরণ স্বরুপ ১ম পর্যায়ে এই যে ১ম,২য়,৩য় পর্যায়ে এভাবে সবাই লাভ করছেন এটা কি ব্যবসা হিসেবে লাভ করে আয় করা হালাল হবে কিনা?
২.এই যে ১ম, ২য়,৩য় পর্যায়ে যারা উদ্যোক্তা তারা এটাকে কেনাবেচা করছেন এবং লাভ করছেন কিন্তু তাদের নামে সরাসরি রেজিষ্ট্রি নিচ্ছেন না।এতে কোন সমস্যা হবে কিনা।অবশ্য প্রত্যেকবার রেজিষ্ট্রি নিয়ে কেনাবেচা করতে গেলে রেজিষ্ট্রি খরচ, দলিল,সময় ইত্যাদি জঠিলতা আছে।এজন্য শুধু কিছু বায়না করলে নিজেদের মালিকানা সাব্যস্ত হবে কিনা এবং কেনাবেচা জায়েজ হবে কিনা?
৩.ধরুন ১ম পক্ষ যারা মূল মালিক থেকে ১৩ কাঠা জমি কিনল বা চুক্তি করল ১ কোটি ৩০ লক্ষ টাকা দিয়ে।এবার তারা জমিটাতে ১২ তলা বিল্ডিং করবে বলে এটাকে ২২ টি শেয়ারে ভাগ করল।এবার জমির দাম কাটা প্রতি ১৪ লাখ ধরে অরতি শেয়ারের মূল্য ধরল ৮ লাখ ২৭ হাজার।এবার আমি তাদের কাছ থেকে ৬ টি শেয়ার নিলাম এবং ৫/১০ লাখ টাকা বা কিছু বায়না করলাম।এবার আমি ঐ শেয়ারগুলো ১২/১৩ লাখ টাকা ধরে ৫/৬ জনের কাছে বিক্রি করলাম।এবং তাদের কাছ থেকে টাকা নিয়ে মূল্য পরিশোধ করে লাভ করলাম।এবার তারা আবারভামার কাছ থেকে কিনে অন্যদের কাছে লাভ করল।এই যে কেনা বেচা এটা জায়েয হবে কিনা।আজকাল অনেক আলেমও এই ব্যবসা করে টাকা ইনকাম করছেন।