আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
63 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (4 points)
আসালামুয়ালাইকুম! আমি একটা স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে জানতে চাচ্ছিলাম! সম্পুর্ন স্বপ্ন স্পষ্ট মনে নেই। শেষের কিছুটা অংশ মনে আছে শুধু। স্বপ্নের মধ্যেও বুঝতে পারছিলাম আমি ঘুমিয়ে আছি আর কেউ একজন আমার পাশে আছে! শেষ সময়ে সে পায়ের কাছে এসে দাঁড়ালো! খুব সম্ভবত দুই হাত দিয়ে আমার দুই পা স্পর্শ করেছিল কি না এইটা সঠিক বলতে পারছি নাহ। এরপর সে আমাকে বললো আনুগত্য করার জন্যে। খুব সম্ভবত তার আনুগত্য করার জন্য বলেছিল। তার আকৃতি স্বাভাবিক ছিল, পড়নে সাদা পোশাক ছিল, অনেকটা তোপের মতো, মুখে সাদা দাড়ি ছিল। চেহারা দেখতে পারি নাই। এরপর আমার ঘুম ভেঙে যায়। আমি তওবা করি। আয়াতুল কুরসি এবং তিন কুল সূরা পড়ে অন্যদিকে ঘুরে ঘুমাই! এই ধরনের স্বপ্ন বাস্তব জীবনে কীভাবে প্রভাব ফেলতে পারে? আর আমার স্বপ্নে কি জ্বিন ছিল? এই স্বপ্নের ব্যাখ্যা কী?

একই দিনে তার কিছুক্ষণ পরে আবার স্বপ্নে দেখেছি কেউ একজন মারা গেছে! আমি তার মৃত্যুর খবর। আরেকজনের কাছে পৌঁছে দিচ্ছি!

আরেকটা বিষয় হচ্ছে এর আগেও আমি অনেকবার স্বপ্নে নিজের মৃত্যু দেখেছি! বেশ কয়েকবার এমন দেখছি যে আমি মরে যাচ্ছি। এইটা কি ধরনের লক্ষণ?

1 Answer

0 votes
by (805,980 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
خير لنا و شر علي أعدائنا والحمدلله رب العالمين
(ভালো আমাদের জন্য,খারাপ আমাদের শত্রুদের জন্য,সমস্ত প্রশংসা আল্লাহ তা'আলার।)
আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত
عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ قَال: (الرُّؤْيَا ثَلاثٌ : فَبُشْرَى مِنَ اللَّهِ ، وَحَدِيثُ النَّفْسِ ، وَتَخْوِيفٌ مِنَ الشَّيْطَانِ فَإِنْ رَأَى أَحَدُكُمْ رُؤْيَا تُعْجِبُهُ فَلْيَقُصَّ إِنْ شَاءَ وَإِنْ رَأَى شَيْئًا يَكْرَهُهُ فَلا يَقُصَّهُ عَلَى أَحَدٍ وَلْيَقُمْ يُصَلِّي ) 
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ স্বপ্ন তিনি প্রকার। (১) আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ, (২) বান্দার মনের খেয়াল এবং (৩)শয়তানের পক্ষ থেকে ভীতি প্রদর্শনমূলক কিছু। অতএব তোমাদের কেউ পছন্দনীয় কিছু স্বপ্নে দেখলে তা ইচ্ছা করলে অপরের কাছে ব্যক্ত করতে পারে। আর সে অপছন্দনীয় কিছু স্বপ্নে দেখলে যেন তা ব্যক্ত না করে এবং উঠে নামায পড়ে।( সহীহ বুখারী-৭০১৭) এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/734

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
প্রথম স্বপ্নটা খিয়ালি। আপনি আল্লাহর কাছে সকল প্রকার দুর্যোগ এবং অকল্যাণ থেকে পানাহ চাইবেন।
দ্বিতীয় স্বপ্নটি ভালো।আপনার পরিচিত জনদের মধ্যে কিছু লোক হেদায়েত প্রাপ্ত হবে। 
তৃতীয় স্বপ্নের ব্যখ্যা হল, আপনার ঈমান আমলে আল্লাহ চাহে তো বারাকাহ দান করবেন।আমীন।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...