আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
83 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (6 points)
আস্ সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ।
আমি একটা স্বপ্নের ব্যাখ্যা জানতে চাচ্ছিলাম।
আমার বিয়ের কথাবার্তা চলতেছে। গতকাল আমি স্বপ্নে যা যা দেখলাম - বর্তমানে আমাদের ঘর যেটা আছে এখন দক্ষিণ দিকে ফিরানো, স্বপ্নে দেখলাম তা উত্তর দিকে হয়ে আছে, এমনকি আমার দুই চাচার ঘরও উল্টে গেছে আগে ঘর পূর্ব পাশে ছিল ঐটা পশ্চিম পাশে চলে গেছে, এছাড়াও বাড়ির পিছনের জায়গা গুলো বাড়ির সামনে এবং সামনের জায়গাগুলো বাড়ির পিছনে চলে গেছে, আমার এক চাচাত ভাই নতুন ঘর করতেছে, ঐটা আমাদের একেবারে ঘর থেকে নামার সিড়ি বরাবর হয়ে গেছে যার জন্য ঘরে ঢুকার বা বের হওয়ার সম্পূর্ণ রাস্তা বন্ধ। আমার বাবারা তিন ভাই। আর ঘরের এর দিক পরিবর্তন এর সম্পর্ণ সিদ্ধান্ত ছিল আমার মেজ চাচার ফ্যামিলির। যা আমরা কেউ জানতাম না হঠাৎ করেই দেখি সব পরিবর্তন হয়ে গেছে এবং আমার বাবাও সবকিছু মেনে নিচ্ছে।  এরূপ স্বপ্নের কারণ কি?? এই স্বপ্ন দেখার পর থেকে আমি যতক্ষণ শুয়ে ছিলাম মনে হচ্ছিল উল্টো ঘরে শুয়ে আছি আর একটা অস্বস্তি হচ্ছিল।  এটা কি সাধারণ কোনো স্বপ্ন??

এছাড়াও আরেকটা স্বপ্ন দেখছি, গত ২২ তারিখ রোজার মধ্যে আমার ফুফু মারা যায়। গতকাল স্বপ্নে উনি আমাকে মুরগির মাংস রান্না করে দিতে বলতেছে। উনি নাকি আরও কার কার কাছে চাইছে কিন্তু দেয় নাই, উনাকে নাকি কেউ দেখতে পাচ্ছে না। তখন আমি বললাম আপনি ত মারা গেছেন তাই হয়তো দেখতে পাচ্ছে না। উত্তরে তিনি বললেন, উনি নাকি খায়তে পারে না কবরে,কিছু ভালো লাগে না তাকে যেন মুরগী গোশত রান্না করে দেই।

এই বিয়ের সমন্ধ আসার আগে আমি আরও একটা স্বপ্ন দেখি। ঐ সময় দেখি আমার মৃত মা এবং আমার ছোট ভাইকে সাপে কামড় দিছে।

এগুলোর কি কারণ আছে??  নাকি এমনিতে মানসিক অস্থিরতা থেকে এমন হয়।

1 Answer

0 votes
by (814,710 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
خير لنا و شر علي أعدائنا والحمدلله رب العالمين
(ভালো আমাদের জন্য,খারাপ আমাদের শত্রুদের জন্য,সমস্ত প্রশংসা আল্লাহ তা'আলার।)
আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত
عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ قَال: (الرُّؤْيَا ثَلاثٌ : فَبُشْرَى مِنَ اللَّهِ ، وَحَدِيثُ النَّفْسِ ، وَتَخْوِيفٌ مِنَ الشَّيْطَانِ فَإِنْ رَأَى أَحَدُكُمْ رُؤْيَا تُعْجِبُهُ فَلْيَقُصَّ إِنْ شَاءَ وَإِنْ رَأَى شَيْئًا يَكْرَهُهُ فَلا يَقُصَّهُ عَلَى أَحَدٍ وَلْيَقُمْ يُصَلِّي ) 
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ স্বপ্ন তিনি প্রকার। (১) আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ, (২) বান্দার মনের খেয়াল এবং (৩)শয়তানের পক্ষ থেকে ভীতি প্রদর্শনমূলক কিছু। অতএব তোমাদের কেউ পছন্দনীয় কিছু স্বপ্নে দেখলে তা ইচ্ছা করলে অপরের কাছে ব্যক্ত করতে পারে। আর সে অপছন্দনীয় কিছু স্বপ্নে দেখলে যেন তা ব্যক্ত না করে এবং উঠে নামায পড়ে।( সহীহ বুখারী-৭০১৭) এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/734

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) প্রথম স্বপ্ন থেকে নেগেটিভ মনে হচ্ছে। আপনি আরো সাতদিন ইস্তেখারা করবেন। তারপর সিদ্ধান্ত নিবেন।
(২) আপনি আপনার ফু'ফুর জন্য ঈসালে সওয়াব করবেন। উনাকে সওয়াব পোছানোর নিয়তে দান সদকাহ করবেন। নফল ইবাদত করবেন। তাসবিহ পাঠ করবেন। 


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...