আস্ সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ।
আমি একটা স্বপ্নের ব্যাখ্যা জানতে চাচ্ছিলাম।
আমার বিয়ের কথাবার্তা চলতেছে। গতকাল আমি স্বপ্নে যা যা দেখলাম - বর্তমানে আমাদের ঘর যেটা আছে এখন দক্ষিণ দিকে ফিরানো, স্বপ্নে দেখলাম তা উত্তর দিকে হয়ে আছে, এমনকি আমার দুই চাচার ঘরও উল্টে গেছে আগে ঘর পূর্ব পাশে ছিল ঐটা পশ্চিম পাশে চলে গেছে, এছাড়াও বাড়ির পিছনের জায়গা গুলো বাড়ির সামনে এবং সামনের জায়গাগুলো বাড়ির পিছনে চলে গেছে, আমার এক চাচাত ভাই নতুন ঘর করতেছে, ঐটা আমাদের একেবারে ঘর থেকে নামার সিড়ি বরাবর হয়ে গেছে যার জন্য ঘরে ঢুকার বা বের হওয়ার সম্পূর্ণ রাস্তা বন্ধ। আমার বাবারা তিন ভাই। আর ঘরের এর দিক পরিবর্তন এর সম্পর্ণ সিদ্ধান্ত ছিল আমার মেজ চাচার ফ্যামিলির। যা আমরা কেউ জানতাম না হঠাৎ করেই দেখি সব পরিবর্তন হয়ে গেছে এবং আমার বাবাও সবকিছু মেনে নিচ্ছে। এরূপ স্বপ্নের কারণ কি?? এই স্বপ্ন দেখার পর থেকে আমি যতক্ষণ শুয়ে ছিলাম মনে হচ্ছিল উল্টো ঘরে শুয়ে আছি আর একটা অস্বস্তি হচ্ছিল। এটা কি সাধারণ কোনো স্বপ্ন??
এছাড়াও আরেকটা স্বপ্ন দেখছি, গত ২২ তারিখ রোজার মধ্যে আমার ফুফু মারা যায়। গতকাল স্বপ্নে উনি আমাকে মুরগির মাংস রান্না করে দিতে বলতেছে। উনি নাকি আরও কার কার কাছে চাইছে কিন্তু দেয় নাই, উনাকে নাকি কেউ দেখতে পাচ্ছে না। তখন আমি বললাম আপনি ত মারা গেছেন তাই হয়তো দেখতে পাচ্ছে না। উত্তরে তিনি বললেন, উনি নাকি খায়তে পারে না কবরে,কিছু ভালো লাগে না তাকে যেন মুরগী গোশত রান্না করে দেই।
এই বিয়ের সমন্ধ আসার আগে আমি আরও একটা স্বপ্ন দেখি। ঐ সময় দেখি আমার মৃত মা এবং আমার ছোট ভাইকে সাপে কামড় দিছে।
এগুলোর কি কারণ আছে?? নাকি এমনিতে মানসিক অস্থিরতা থেকে এমন হয়।