আসসালামু আলাইকুম। আমি নতুন বিয়ে করেছি। বিয়ের আগেই আমি জানতাম ১৮ নং কলাম নিয়ে। তখন থেকেই মনে মনে ঠিক করে রেখেছিলাম আমার বউ কে এই অধিকার দিবো না। কিন্তু বিয়ের দিন আমার মাথায় একটুও খেয়াল ছিল না যে এই জিনিসটা খেয়াল করতে। আমি সাইন করেছি, ইজাব কবুল হয়েছে। বিয়ে হয়েছে আলহামদুলিল্লাহ। কিন্ত কাজি আমাকে জিজ্ঞেস না করেই কাবিন নামা তে অধিকার দিয়ে দিয়েছে সেটা আমি কয়েকদিন পরে দেখেছি যখন কাবিন নামা হাতে পেলাম।
আমার বউ আমাকে বিয়ের কিছুদিন পরে ম্যাসেজ এ জিজ্ঞেস করে, " তুমি তো আমাকে কোনো কিছুর অধিকার দাও নাই, তাই না"?
আমি তাকে ম্যাসেজ এ রিপ্লাই দিয়েছিলাম " হ্যাঁ বউ, দেই নাই তো"।
১) এখন আমার এই অধিকার না দেয়া টা কি ঠিক আছে? ম্যাসেজ এ লিখলেই হবে নাকি মুখেও বলতে হবে?
২) আমার এই অধিকার না দেয়ার কথা কি বিয়ের দিনই বউকে বলা উচিত ছিল? কাজি যে আমাকে না জিজ্ঞেস করে অধিকার দিয়ে দিয়েছে, যদিও আমি জিনিসটা আগে থেকেই জানতাম ১৮ নং কলাম কি। এটার জন্য কি কোনো সমস্যা হবে? আমার বউ অধিকার পাবে?
৩) অধিকার না পেলে সেটা কোন দিন থেকে? আমার বউ যেদিন জিজ্ঞাসা করেছে সেদিন থেকেই? নাকি বিয়ের দিন থেকে? কারন বিয়ের দিন আমার অধিকার না দেয়ার কথা মাথায় খেয়াল ছিল না। কয়েক দিন পরে, আমার বউ জিজ্ঞাসা করার পরে খেয়াল হয়েছিল। তখন বলেছিলাম তাকে দেই নাই।