আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
63 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (2 points)
আসসালামু আলাইকুম। আমি নতুন বিয়ে করেছি। বিয়ের আগেই আমি জানতাম ১৮ নং কলাম নিয়ে। তখন থেকেই মনে মনে ঠিক করে রেখেছিলাম আমার বউ কে এই অধিকার দিবো না। কিন্তু বিয়ের দিন আমার মাথায় একটুও খেয়াল ছিল না যে এই জিনিসটা খেয়াল করতে। আমি সাইন করেছি, ইজাব কবুল হয়েছে। বিয়ে হয়েছে আলহামদুলিল্লাহ। কিন্ত কাজি আমাকে জিজ্ঞেস না করেই কাবিন নামা তে অধিকার দিয়ে দিয়েছে সেটা আমি কয়েকদিন পরে দেখেছি যখন কাবিন নামা হাতে পেলাম।
আমার বউ আমাকে বিয়ের কিছুদিন পরে ম্যাসেজ এ  জিজ্ঞেস করে, " তুমি তো আমাকে কোনো কিছুর অধিকার দাও নাই, তাই না"?
আমি তাকে ম্যাসেজ এ রিপ্লাই দিয়েছিলাম " হ্যাঁ বউ, দেই নাই তো"।

১) এখন আমার এই অধিকার না দেয়া টা কি ঠিক আছে? ম্যাসেজ এ লিখলেই হবে নাকি মুখেও বলতে হবে?
২) আমার এই  অধিকার না দেয়ার কথা কি বিয়ের দিনই বউকে বলা  উচিত ছিল? কাজি যে আমাকে না জিজ্ঞেস করে অধিকার দিয়ে দিয়েছে, যদিও আমি জিনিসটা আগে থেকেই জানতাম ১৮ নং কলাম কি। এটার জন্য কি কোনো সমস্যা হবে? আমার বউ অধিকার পাবে?
৩) অধিকার না পেলে সেটা কোন দিন থেকে? আমার বউ যেদিন জিজ্ঞাসা করেছে সেদিন থেকেই?  নাকি বিয়ের দিন থেকে? কারন বিয়ের দিন আমার অধিকার না দেয়ার কথা মাথায় খেয়াল ছিল না। কয়েক দিন পরে, আমার বউ জিজ্ঞাসা করার পরে খেয়াল হয়েছিল। তখন বলেছিলাম তাকে দেই নাই।

1 Answer

0 votes
by (805,980 points)

বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
كُلُّ كِتَابٍ لَمْ يَكْتُبْهُ بِخَطِّهِ وَلَمْ يُمِلَّهُ بِنَفْسِهِ لَا يَقَعُ بِهِ الطَّلَاقُ إذَا لَمْ يُقِرَّ أَنَّهُ كِتَابُهُ كَذَا فِي الْمُحِيطِ (الفتاوى الهندية،1/379, المحيط البرهانى،-4/486، تاتارخانية، -3/380)
ভাবার্থ- প্রত্যেক ঐ তালাকনামা যা স্বামী লিখেনি,স্বামী অস্বীকার করলে কোনো তালাকই পতিত হবে না।

সারমর্মঃ- স্বামীর স্বতঃস্ফূর্ত অনুমোদন ব্যতিত স্ত্রী কখনো তালাকের অধিকার পাবে না। স্বামীকে সরাসরি জিজ্ঞাসা না করে কাজী নিজ পক্ষ্য থেকে যদি ১৮ নং কলামে স্ত্রীকে অধিকার দিয়ে দেয়, তাহলে স্ত্রী তালাকের অধিকার পাবে না। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/1752


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
তালাক প্রদান একমাত্র স্বামীর অধিকার। স্বামীর স্বতঃস্ফূর্ত অনুমোদন ব্যতিত স্ত্রী কখনো তালাক দিতে পারেনা।স্বামী যদি তার স্ত্রীকে তালাকের অধিকার না দিয়ে থাকে, কাবিন নামায় এমনি এমনি লিখা থাকলে স্ত্রী কখনো (দিয়ানাতান) তালাকের অধিকার পাবে না। এমতাবস্থায় স্ত্রী নিজের উপর তালাক দিলে সেই তালাক কার্যকর হবে না। সুতরাং প্রশ্নের বিবরণমতে স্ত্রী কখনো তালাকের অধিকার প্রাপ্ত হবে না। যেহেতু স্ত্রী তালাকের অধিকার প্রাপ্ত হবে না তাই আপনি যত শাখা প্রশাখাগত প্রশ্ন করেছেন, কোনোটাতেই স্ত্রী তালাকের অধিকার প্রাপ্ত হবে না এবং তালাক হবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...