আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ।
উস্তায ১ সপ্তাহ পূর্বে আমার বিয়ে হয়েছিল। আমি আমার স্বামীর ৩য় স্ত্রী, তার ২য় স্ত্রীর সাথে তার তালাক সম্পন্ন হয়নি।তিনি তাকে ১ তালাক দিয়েছে দেড় মাস হচ্ছে।
সমস্যা হল তার আচরণ স্বাভাবিক নয়।আমি বিয়ের ২ দিন পর চলে আসছি। তিনি আমার সাথে ভালো করে কথা বলেনা, আমাকে তার কাছে যেতে দেয়না, যখন কথা বলে কর্কশ কন্ঠে কথা বলে। আমি যথেষ্ট ভালো আচরণ করেছি তার সাথে, কিন্তু ২ দিনেই তার আচরণে আমার দম বন্ধ হয়ে যাচ্ছিল।
তিনি আমার সাথে তার পূর্বের ২ স্ত্রীর তুলনা করে, তারা ২জন সুন্দর এবং লম্বা, আর আমি খাটো। অথচ সে আমাকে দেখেই বিয়ে করেছিল। এখন সে আমাকে বলে আমার প্রতি সে কোনো আগ্রহ পাচ্ছে না, শারীরিক সম্পর্কেও সে আগ্রহ পাচ্ছেনা, সে আমাকে বলে আমি কেনো তাকে আমার শারীরিক গঠন সম্পর্কে বিয়ের আগে বর্ণনা করিনি। একজন দ্বীনদার মানুষ কীভাবে এমন কুরুচিকর মন্তব্য করতে পারে আমি অবাক।আল্লাহর সৃষ্টিতে সে সন্তুষ্ট নয়, আমার দৈহিক গঠন নিয়ে অনেক বাজে মন্তব্য করেছে,এমনকি আমার পরিবারের লোকজনকে নিয়েও বাজে কথা বলেছে।
সে আমাকে বলেছিল আমাকে বিয়ে করলে সে আর তার ২য় স্ত্রীকে নিবেনা। কিন্তু এখনো সে তার ২য় স্ত্রীকে চায়, সব জায়গায় তাকে খুঁজে বেড়াচ্ছে, সারা রাত না ঘুমিয়ে ফোনে তার খোঁজ করে,রাস্তায় বোরখা পড়া মেয়ে দেখলে তাদের দিকে তাকিয়ে থাকে তাদের মাঝে তার স্ত্রীকে খোঁজে।
তার আচরণ আমি নিতে পাচ্ছি না, তার সাথে শারীরিক, মানসিকভাবে মানিয়ে চলা আমার পক্ষে সম্ভব নয়।সে একটুও নরম স্বরে কথা বলেনা, আমি তাকে বলেছিলাম সে কী এমনই, সে বলেছে তার পূর্বের স্ত্রীদের সাথে আরও কঠোর ছিল সে। একজন দ্বীনদার মানুষ স্ত্রীর সাথে কেমন আচরণ হবে তাই জানেনা।
সে বলেছে আমি যেনো ফিরে যাই, সে সংশোধন হবে। তার তো আচরণেই সমস্যা, আমি কয়টা আচরণ বলে বলে সংশোধন করাবো উস্তায এতে তো আরও জটিলতা বাড়বে।
এখন আমি বলতে পারবো যে আমার ২ দিনের সংসার ছিল, কিন্তু ফিরে গেলে তো তাও বলতে পারবোনা, পরবর্তী বিয়ে আমার জন্য আরও কঠিন হবে।
সে আমাকে তালাক দিতে রাজী নয়, কিন্তু সে আমাকে খোলা তালাকের অনুমতি দিয়েছে।
এখন আমার প্রশ্ন হল:
১) আমি কী খোলা তালাক নিতে পারবো? দেনমোহর পরিশোধ নয়, এটা মাফের বিনিময়ে কী খোলা তালাক নিতে পারবো? উপরের বর্ণনা অনুযায়ী আমার তালাক নেওয়া কী যৌক্তিক হবে? নাকি আমি গুনাহগার হবো?
২) আমি কীভাবে খোলা তালাক নিবো? অর্থাৎ ফোনে আমি কীভাবে কথা বললে খোলা ৩ তালাক হয়ে যাবে, এটা একটু বুঝিয়ে বলবেন উস্তায।
কাজীর মাধ্যমে কাগজ ৩-৪ দিনের মধ্যে পাঠিয়ে দিবো , এখন মৌখিক তালাক নিয়ে ইদ্দত পালন করবো ইনশাআল্লাহ।