আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
68 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (13 points)
আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ।

উস্তায ১ সপ্তাহ পূর্বে আমার বিয়ে হয়েছিল। আমি আমার স্বামীর ৩য় স্ত্রী, তার ২য় স্ত্রীর সাথে তার তালাক সম্পন্ন হয়নি।তিনি তাকে ১ তালাক দিয়েছে দেড় মাস হচ্ছে।
সমস্যা হল তার আচরণ স্বাভাবিক নয়।আমি বিয়ের ২ দিন পর চলে আসছি। তিনি আমার সাথে ভালো করে কথা বলেনা, আমাকে তার কাছে যেতে দেয়না, যখন কথা বলে কর্কশ কন্ঠে কথা বলে। আমি যথেষ্ট ভালো আচরণ করেছি তার সাথে, কিন্তু ২ দিনেই তার আচরণে আমার দম বন্ধ হয়ে যাচ্ছিল।

তিনি আমার সাথে তার পূর্বের ২ স্ত্রীর তুলনা করে, তারা ২জন সুন্দর এবং লম্বা, আর আমি খাটো। অথচ সে আমাকে দেখেই বিয়ে করেছিল। এখন সে আমাকে বলে আমার প্রতি সে কোনো আগ্রহ পাচ্ছে না, শারীরিক সম্পর্কেও সে আগ্রহ পাচ্ছেনা, সে আমাকে বলে আমি কেনো তাকে আমার শারীরিক গঠন সম্পর্কে বিয়ের আগে বর্ণনা করিনি। একজন দ্বীনদার মানুষ কীভাবে এমন কুরুচিকর মন্তব্য করতে পারে আমি অবাক।আল্লাহর সৃষ্টিতে সে সন্তুষ্ট নয়, আমার দৈহিক গঠন নিয়ে অনেক বাজে মন্তব্য করেছে,এমনকি আমার পরিবারের লোকজনকে নিয়েও বাজে কথা বলেছে।

সে আমাকে বলেছিল আমাকে বিয়ে করলে সে আর তার ২য় স্ত্রীকে নিবেনা। কিন্তু এখনো সে তার ২য় স্ত্রীকে চায়, সব জায়গায় তাকে খুঁজে বেড়াচ্ছে, সারা রাত না ঘুমিয়ে ফোনে তার খোঁজ করে,রাস্তায় বোরখা পড়া মেয়ে দেখলে তাদের দিকে তাকিয়ে থাকে তাদের মাঝে তার স্ত্রীকে খোঁজে।
তার আচরণ আমি নিতে পাচ্ছি না, তার সাথে শারীরিক, মানসিকভাবে মানিয়ে চলা আমার পক্ষে সম্ভব নয়।সে একটুও নরম স্বরে কথা বলেনা, আমি তাকে বলেছিলাম সে কী এমনই, সে বলেছে তার পূর্বের স্ত্রীদের সাথে আরও কঠোর ছিল সে। একজন দ্বীনদার মানুষ স্ত্রীর সাথে কেমন আচরণ হবে তাই জানেনা।

সে বলেছে আমি যেনো ফিরে যাই, সে সংশোধন হবে। তার তো আচরণেই সমস্যা, আমি কয়টা আচরণ বলে বলে সংশোধন করাবো উস্তায এতে তো আরও জটিলতা বাড়বে।
এখন আমি বলতে পারবো যে আমার ২ দিনের সংসার ছিল, কিন্তু ফিরে গেলে তো তাও বলতে পারবোনা, পরবর্তী বিয়ে আমার জন্য আরও কঠিন হবে।
সে আমাকে তালাক দিতে রাজী নয়, কিন্তু সে আমাকে খোলা তালাকের অনুমতি দিয়েছে।
এখন আমার প্রশ্ন হল:

১) আমি কী খোলা তালাক নিতে পারবো? দেনমোহর পরিশোধ নয়, এটা মাফের বিনিময়ে কী খোলা তালাক নিতে পারবো? উপরের বর্ণনা অনুযায়ী আমার তালাক নেওয়া কী যৌক্তিক হবে? নাকি আমি গুনাহগার হবো?
২) আমি কীভাবে খোলা তালাক নিবো?  অর্থাৎ ফোনে আমি কীভাবে কথা বললে খোলা ৩ তালাক হয়ে যাবে, এটা একটু বুঝিয়ে বলবেন উস্তায।

কাজীর মাধ্যমে কাগজ ৩-৪ দিনের মধ্যে পাঠিয়ে দিবো , এখন মৌখিক তালাক নিয়ে ইদ্দত পালন করবো ইনশাআল্লাহ।

1 Answer

0 votes
by (805,980 points)

বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!

স্বামীর পক্ষ থেকে যে তালাক দেয়া হয় সেটাকে তালাক বলা হয়। আর স্ত্রীর পক্ষ থেকে কাযী সাহেব বা উনার স্থলাভিষিক্ত কারো নিকট তালাক চাওয়ার ভিত্তিতে মালের বিনিময়ে যে বিবাহ বিচ্ছেদ করা হয়, তাকে খুলা বলে।

যেমন ফাতাওয়ায়ে হিন্দিয়ায় বর্ণিত রয়েছে,
إزَالَةُ مِلْكِ النِّكَاحِ بِبَدَلٍ بِلَفْظِ الْخُلْعِ كَذَا فِي فَتْحِ الْقَدِيرِ وَقَدْ يَصِحُّ بِلَفْظِ الْبَيْعِ وَالشِّرَاءِ وَقَدْ يَكُونُ بِالْفَارِسِيَّةِ كَذَا فِي الظَّهِيرِيَّةِ.....................(وَحُكْمُهُ) وُقُوعُ الطَّلَاقِ الْبَائِنِ كَذَا فِي التَّبْيِينِ. وَتَصِحُّ نِيَّةُ الثَّلَاثِ فِيهِ. وَلَوْ تَزَوَّجَهَا مِرَارًا وَخَلَعَهَا فِي كُلِّ عَقْدٍ عِنْدَنَا لَا يَحِلُّ لَهُ نِكَاحُهَا بَعْدَ الثَّلَاثِ قَبْلَ الزَّوْجِ الثَّانِي كَذَا فِي شَرْحِ الْجَامِعِ الصَّغِيرِ لِقَاضِي خَانْ
খুলার সজ্ঞাঃ
খুলা(বা তার সমার্থক) শব্দাবলী দ্বারা মালের বিনিময়ে বিবাহ বিচ্ছেদ করাকে খুলা বলে।খুলা 'ক্রয়-বিক্রয় ' শব্দ দ্বারাও সংগঠিত হতে পারবে।কখনো ফারসি শব্দাবলী দ্বারাও সংগঠিত হবে(যাহিরিয়্যাহ)

খুলার হুকুম হলঃএ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/280

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) হ্যা, আপনি খোলা তালাক নিতে পারবেন। দেনমোহর মাফের বিনিময়ে খোলা তালাক নিতে পারবেন। উপরের বর্ণনা অনুযায়ী আপনি তালাক নিতে পারবেন। বা তালাক চাইতে পারবেন। আপনার গোনাহ হবে না।

(২) আপনি তালাক চাইবেন। হয়তো স্বামীর নিকট অথবা কাজী সাহেবের নিকট খুলা তালাকের আবেদন করবেন।
যদি সহবাস হয়ে থাকে, তাহলে স্ত্রী পরিপূর্ণ মহর পাবে।নতুবা স্ত্রী অর্ধেক মহর পাবে।  


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (13 points)
উস্তায আমি কী তাকে বলবো যে, আমি আপনার কাছে খোলা ৩ তালাকের আবেদন করছি,আর সে বলবে আমি খোলা ৩ তালাক দিলাম তাহলে কী তালাক সম্পন্ন হবে? দয়া করে উত্তর দিবেন প্লিজ। 

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...