আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
119 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (8 points)
edited by
আমার ভাইয়ের সাথে আসা গায়রে মাহরাম হঠাৎ আমার চুল খোলা অবস্থায় দেখে ফেলে।আমার ভাই তার সাথেই ছিলো,রুমে ঢুকার আগে সে এটা বলেনি বা সতর্ক করেনি।ইচ্ছে করে এমন করেছে তা না,পরিস্থিতি সে হ্যান্ডেল করতে পারেনা খুব একটা তাই সতর্ক করতে পারেনি।এক্সিডেন্টলি এমন হয়েছে।

এখন রাগের মাথায় আমি আমার ভাইকে বলেছি আমার পাপগুলো যেনো আল্লাহ তোকে দিয়ে দেন।

আর যেই গায়রে মাহরাম দেখে ফেলেছেন তার আমাদের জমি দেয়ার কথা, রাগে মাকে বলেছি আল্লাহ যেনো এমন করেন যেনো সেই পুরুষ আমাদের জমি না দেন।

এগুলো সব রাগে বলেছি।মন থেকে চাইনি।রাগ অতিরিক্ত তাই মুখ কন্ট্রোল থাকেনা।আল্লাহর গজব পড়ুক এরকম কথাও অনেক সময় বের হয়ে যায়।

এখন আমার ভাইয়ের কি এতে গুনাহ হবে আমি এমন দোয়া বলায়?বা এমন রাগে করা বদদোয়ায় কি কারো কোনো ক্ষতি হবে?প্রায় সময় ই রাগে বলি আল্লাহ যেনোওএটা না দেন ওটা দেন মন থেকে যা চাইনা কিন্তু রাগে মুখে বলে ফেলি।

২)ডাক্তারে গিয়ে চুল,ফেস অনেক সময় দেখানো লাগে পুরুষকে।এক্স-রে বা রক্ত দেয়ার সময়ও।মহিলা পাওয়া,খোঁজ নেয়া এতটা সহজ না।আর মহিলা ডাক্তার রা খুব একটা ভালো ও হয় না।এখন টাকা খরচ করে ভালো ডাক্তার না দেখালে তো রোগ কমবে না।মহিলা রা বেশির ভাগ ই গাইনী সেক্টরের হোন।কিন্তু অন্যান্য নাক,কান বা অন্য রোগের মহিলা ডাক্তার পাওয়া যায় না সহজে আর পেলেও তারা খুব একটা ভালো ডাক্তার হোন না।এখন এক্ষেত্রে করণীয় কি?

৩)আর মনে মনে কারো সম্পর্কে বদদোয়া যদি আসে কিন্তু মুখে বলা হয় না বা এটা চাইও না।কিন্তু তবুও মনের ভেতর বদদোয়া আসে এতে কি কারো ক্ষতি হবে?এটা কন্ট্রোলে থাকেনা।ওয়াসওয়াসার মতো লাগে।

1 Answer

0 votes
by (814,710 points)
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
রাসূলুল্লাহ সাঃ বলেন,
إِنَّ اللَّهَ قَدْ تَجَاوَزَ عَنْ أُمَّتِي الْخَطَأَ، وَالنِّسْيَانَ، وَمَا اسْتُكْرِهُوا عَلَيْهِ
নিশ্চয় আল্লাহ তা'আলা আমার উম্মতের অজ্ঞতা ও ভূলভাল কে ক্ষমা করে দিবেন।এবং অপারগতা বশত কৃত গোনাহকেও ক্ষমা করে দিবেন।(সুনানে ইবনে মা'জা,-২০৪৩)এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/4560

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আপনার ভাই যেহেতু ইচ্ছাকৃত করেননি, তাই উনার কোনো গোনাহ হবে না। এবং আপনার ভাইয়ের সাথে আসা ব্যক্তিটিও যেহেতু ইচ্ছাকৃত আপনাকে দেখেননি, তাই তারও কোনো গোনাহ হবে না। আপনিও যেহেতু ইচ্ছাকৃত বদদোয়া দেননি, তাই আপনি এখন তাদেরকে ক্ষমা করে দিয়ে তাদের জন্য নেক দোয়া করে নিবেন।

(২) 
বিপরীত লিঙ্গের ডাক্তারের কাছে আপনি প্রয়োজনে যেতে পারবেন। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/3716

(৩) যেহেতু মুখ থেকে প্রকাশ হয়নি, তাই গোনাহ হবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...