আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
44 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (24 points)
edited by
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহি ওয়া বারকাতুহ।

কিছু মাস আগে আমরা কিছু বোনেরা একটি দুরুদ, ইস্তেগফার প্রতিযোগিতার আয়োজন করি। যেখানে প্রথম থেকেই কথা ছিল শুধু প্রথম বিজয়ীকে হাদিয়া দেয়া হবে। কিন্তু কাফেলা শেষ হওয়ার পর হাদিয়ার প্রসঙ্গ আসতেই গ্রুপের অন্য একজন সদস্য তার মত প্রকাশ করলো যে সে স্বতন্ত্রভাবে যারা তিন মাস রেগুলারিটি মেনটেইন করেছে তাদের হাদিয়া দিবে। সে তার পক্ষ থেকে কিছু হাদিয়া কিনেছিল। আমরা কিন্তু আগে থেকে জানাইনি যে এক্টিভিটির উপর হাদিয়া দেয়া হবে।

১. এক্টিভিটির উপর হাদিয়া দেয়া হবে এটা গ্রুপে আগে থেকে জানানো হয় নি। এক্ষেত্রে হাদিয়াতে এডমিনরা আর্থিকভাবে শরীক হলে এটা কি বে-ইনসাফ হবে? আমাদের কি গুনাহ হবে?

২. এক্টিভিটির হাদিয়াপ্রাপ্ত বোনেরা এডমিনদের সাথে দেখা করে হাদিয়া নিতে হবে, এটাই নিয়ম করেছিলাম। কিছু বোন হাদিয়া নিয়েছেন। কিন্তু একজনের বাসা দূরে হওয়ায় বাকি এডমিনরা সিদ্ধান্ত নিয়েছেন যে তাকে হাদিয়াটি হোম ডেলিভারি দেয়া হবে। কেউ কষ্ট করে এসে আমাদের থেকে হাতে হাতে হাদিয়া নিচ্ছে, কেউ হোম ডেলিভারিতে বিনা কষ্টে হাদিয়া নিবে। এটা কি বে-ইনসাফ হলো? এতে কি গুনাহ হবে?

৩.এক্টিভিটির হাদিয়াপ্রাপ্ত প্রথম বোনের জন্য যা কেনা হয়েছে, তা বাকি বোনদের জন্য কেনা সম্ভব হয় নি। তাই যদি সিদ্ধান্ত হয় অন্য বোনদের অন্য কিছু হাদিয়া দেয়া হবে এবং বাকি বোনদের হাদিয়ার অর্থ প্রথম বোনের হাদিয়ার অর্থের সমপরিমাণ না হয় তাহলেও কি বে-ইনসাফ হবে? এতে প্রথম বোনের হক্ব নষ্ট হবে?

৪. বে-ইনসাফ বলতে কি এক প্রকার বান্দার হক্ব নষ্ট হওয়া বুঝায়?

অন্যান্য প্রশ্ন:
৫. কিরাতে ভুল থাকলে নামাজ ভেঙে যায়। যাদের কুরআন তিলাওয়াত শুদ্ধ না, কিন্তু শিখা শুরু করেছে তাদেরও কি নামাজ ভেঙে যাবে?

৬.কোনো কাজ করলে চাইলে মনে অহংকার চলে আসতে চাইলে বারবার ইস্তিআযা এবং ইস্তেগফার পড়ার পরেও যদি তা বহাল থাকে, সেক্ষেত্রে গুনাহ হবে?

৭.আমরা চার সহযোগী প্রতিদিন রাতে একটি হালাকার আয়োজন করি, যেখানে একে অপরকে কুরআন তিলাওয়াতে কারেকশান দিয়ে থাকি। কিন্তু কেউই ইজাযাপ্রাপ্ত নই। যার কারণে সবার পড়ার মধ্যেই টুকটাক ভুল থাকে। আমাদের কি গুনাহ হবে?

৮. শিক্ষা প্রতিষ্ঠানের এরিয়ার মধ্যে রাস্তার পাশে ফলের গাছ থাকলে সেই গাছের ফল বিনা অনুমতিতে খাওয়া জায়েজ?

৯. কারো নামে গীবত হলে যদি তার কাছে থেকে ক্ষমা চাওয়া সম্ভব না হয়, তাহলে তার পক্ষ থেকে সাদাকা করে দিলে হবে?

১০. কুরআনকে আমরা যেমন আলাদা সম্মান দিই, সেইভাবে হাদিস বা সীরাহ'র বই কে অন্য বইয়ের তুলনায় আলাদা সম্মান দিতে হবে?

১১. বই সম্পর্কে সমালোচনা করলে বইয়ের লেখকের নামে গীবত সাব্যস্ত হবে?

১২. রোজা অবস্থায় ওজু করলে কুলি করার পর সামান্য পানির ছিটেফোটা বা অল্প কিছু মুখে লেগে থাকে, যা থুথুর সাথে পুরোপুরি বের হয় না। তা গিলে ফেললে রোজা ভেঙে যাবে?

১৩.আমি নোটপ্যাডে কুরআনের আয়াত লিখে রাখি এবং নোটপ্যাড টি টেবিলের ডেস্কে রাখি, যা বিছানার তুলনায় একটু নিচু বা সমান। বিছানায় শয়ন করলে হয়তো পা উপরে উঠে যায়, বা সমানেই থাকে। এক্ষেত্রে গুনাহ হবে? নোটপ্যাড কি উঁচু স্থানে রাখতে হবে?

১৪. প্রয়োজন এর অতিরিক্ত স্কিন কেয়ারের বিধান কি?


১৫. সালাতের ওয়াক্ত শুরু হওয়ার বেশ খানিকটা সময় পর আজান দেয়া হয়। যোহরের ওয়াক্ত থেকে আজান দেয়ার সময়ের মাঝে প্রায় এক ঘন্টা ফারাক থাকে। এটি কেন হয়? ওয়াক্ত শুরুর সাথে সাথে আজান দেয়া হয় না কেন?

جزاك الله خيرا في الدنيا والاخره

1 Answer

0 votes
by (806,910 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
শরীয়তে মূলনীতি হল, প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য যদি ফিস না থাকে, এবং তাতে শরীয়ত বিরোধী কোনো কর্মকান্ড না থাকে, তাহলে তাতে অংশগ্রহণ নাজায়েয হবে না। তবে যদি ফিস দিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ কখনো জায়েয হবে না। কেননা তখন এটা জুয়ার অন্তর্ভুক্ত হয়ে হারামের আওতাধীন হবে।

আল্লাহ তা'আলা বলেন,
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُواْ إِنَّمَا الْخَمْرُ وَالْمَيْسِرُ وَالأَنصَابُ وَالأَزْلاَمُ رِجْسٌ مِّنْ عَمَلِ الشَّيْطَانِ فَاجْتَنِبُوهُ لَعَلَّكُمْ تُفْلِحُونَ -
হে মুমিনগণ, এই যে মদ, জুয়া, প্রতিমা এবং ভাগ্য-নির্ধারক শরসমূহ এসব শয়তানের অপবিত্র কার্য বৈ তো নয়। অতএব, এগুলো থেকে বেঁচে থাক-যাতে তোমরা কল্যাণপ্রাপ্ত হও।(সূরা মায়েদা-৯০)


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১)  হাদিয়াতে এডমিনরা আর্থিকভাবে শরীক হলে বে-ইনসাফ হবে না এবং গুনাহও হবে না।

(২) প্রশ্নের বিবরণমতে এটা বে-ইনসাফ হবে না। এতে গুনাহ হবে না।

(৩) প্রশ্নের বিবরণমতে বে-ইনসাফ হবে না। 

(৪) বে-ইনসাফ বলতে সমতা রক্ষা না করা। 

অন্যান্য প্রশ্ন:
(৫) কিরাতে ভুল থাকলে নামাজ ভেঙে যায়। যাদের কুরআন তিলাওয়াত শুদ্ধ না, কিন্তু শিখা শুরু করেছে তাদের নামাজ ভেঙে যাবে না।

(৬) কোনো কাজ করতে চাইলে মনে অহংকার চলে আসতে চাইলে বারবার ইস্তিআযা এবং ইস্তেগফার পড়ার পরেও যদি তা বহাল থাকে, সেক্ষেত্রে গুনাহ হবে না।

(৭) আপনাদের উচিত একজন বিজ্ঞ শিক্ষকের কাছে তিলাওয়াত শোনানো ও শিখা।

(৮) শিক্ষা প্রতিষ্ঠানের এরিয়ার মধ্যে রাস্তার পাশে ফলের গাছ থাকলে, সেই গাছের ফল বিনা অনুমতিতে খাওয়া যাবে যদি গাছের নির্দিষ্ট কোনো মালিক না থাকে। নতুবা জায়েয হবে না।

(৯) কারো নামে গীবত হলে যদি তার কাছে থেকে ক্ষমা চাওয়া সম্ভব না হয়, তাহলে এজন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে এবং তার পক্ষ থেকে সাদাকা করা উচিত।

(১০) কুরআনকে যেমন আলাদা সম্মান দেয়া হয়, সেভাবে হাদিস বা সীরাহ'র বইকে অন্য বইয়ের তুলনায় আলাদা সম্মান দেওয়া উচিত।

(১১) বই সম্পর্কে সমালোচনা করলে বইয়ের লেখকের নামে গীবত সাব্যস্ত হবে না। তবে লোখকের ব্যক্তি জীবন নিয়ে সমালোচনা করা জায়েয হবে না।

(১২) রোজা অবস্থায় ওজু করলে কুলি করার পর সামান্য পানির ছিটেফোটা বা অল্প কিছু মুখে লেগে থাকে, যা থুথুর সাথে পুরোপুরি বের হয় না। তা গিলে ফেললে রোজা ভঙ্গ হবে না।

(১৩) আপনার উচিত নোটপ্যাডকে উঁচু স্থানে রাখা।

(১৪) প্রয়োজনের অতিরিক্ত স্কিন কেয়ার অপচয়ের শামিল।

(১৫) ওয়াক্ত শুরুর সাথে সাথে আজান দেয়া হয় না এজন্য যে প্রত্যেক ওয়াক্তের পৃথক পৃথক মুস্তাহাব ওয়াক্ত রয়েছে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...