আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
131 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (1 point)
আসসালামু আলাইকুম। আমার বিয়ের ২+ বছর চলছে। ২০২৩ এর সেপ্টেম্বরে বিয়ে হয়। বিয়ের পর ২০২৪ এর ডিসেম্বরে আমি আমার শ্বশুর বাড়িতে যাই। বিয়ের শুরু থেকেই আমার শ্বশুরের সাথে আমার দৈনিক ১/২ ঘন্টা কথা বলতেই হতো মোবাইলে। শুরুতে স্বাভাবিক লাগলেও পরবর্তীতে কেমন যেনো লাগতো। তাও স্বাভাবিক ভাবে নিয়েছিলাম কারণ ওনার মেয়ে নেই। প্রধান সমস্যা শুরু হয় শ্বশুর বাড়ি যাওয়ার পর। আমার শ্বশুর আমাকে জোর করে জরিয়ে ধরতেন। কপালে আদর করতেন, নিজের গাল বা কপাল বাড়িয়ে দিতেন আমি যেনো আর করি তার জন্য। আমি না করলে রাগ করতেন। আমার স্বামী বলতেন আব্বাই তো। আদর করো। নিজের তো তার মেয়ে নেই। কিন্তু কিছুদিনের মধ্যে বিষয়টা অস্বাভাবিক হয়ে যায়। উনি আমাকে জরিয়ে ধরতেন শক্ত করে, ঠিক যেমন আমার স্বামী আমাকে ধরতেন। এমনকি উনি আমাকে ২ বার ঠোঁটেও আদর করেন জোর করে। জরিয়ে ধরার সময় ওনার লিঙ্গও শক্ত হয়েছে কয়েকবার। আমি নিজেকে সরিয়ে নিয়েছি। আমি আমার স্বামীকে বলেছিলাম এরকম হলে আমাদের বিয়ে বাতিল হতে পারে। কিন্তু আমার স্বামী বার বার বলেছেন মেয়ে ভেবে আদর করে। আমার বোঝার ভুল। কারণ এরকম আদর নাকি উনি আমার স্কাবামীকেও করেন। যদিও আমি কখনোই তা দেখিনি। আরও বলে আমার শ্বশুর নাকি অনেক বোকা আর সহজ সরল মানুষ, এসব বোঝেন না। উল্লেখ্য তিনি এয়ারফোর্সে জব করেন, এখনো জব আছে তার। আমি একজন মেয়ে। স্নেহ সুলভ আদর আর কাম ভাব নিয়ে আদরের পার্থক্য বুঝি। তাছাড়া তিনি মাঝে মধ্যে নোংরা রসিকতাও করতেন। আমাদের রুমে যখন তখন ঢুকে পরতেন। কথা বলার সময় বুকের দিকেও তাকাতেন। এমনকি উনি যে মেয়েদের দিকে বাজে ভাবে তাকান তা উমরাহতে যাওয়ার সময় আমার আত্মীয় স্বজনরাও দেখেছিলো। এসব যদি এক্সিডেন্টাল হতো তাহলে তা কয়েকবার হতো না। আমি আমার স্বামীকে বলেছি আলাদা ভাবে আমাকে রাখতে তার বাবার থেকে। কিন্তু সে রাজি না।


শ্বশুরের এমন কার্যের কারণে আমাদের স্বামী-স্ত্রীর বিয়ে কি টিকে আছে? বা আমার এখন করণিয় কী?

1 Answer

0 votes
by (807,300 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
কার কার মধ্যে পরস্পর স্পর্শ ইত্যাদির মাধ্যমে হুরমত হয়ে থাকে, সে সম্পর্কে বর্ণিত রয়েছে,
مبحث فيما تثبت به حرمة المصاهرة
-المصاهرة: وصف شبيه بالقرابة، ويتحقق في أربع: إحداها زوجة الابن، وهي تشبه البنت. ثانيهما: بنت الزوجة، وهي تشبه البنت أيضا، ثالثها: زوجة الأب، وهي تشبه الأم، رابعها: أم الزوجة، وهي تشبه الأم أيضا.
হুরমতে মুসাহারাহ চারজন ব্যক্তির ব্যাপারে সাব্যস্ত হবে। (১) পুত্রবধু- যা মেয়ের সাদৃশ্য গ্রহণ করে নেয় (২) স্ত্রীর মেয়ে- ইহাও মেয়ের সাদৃশ্য গ্রহণ করে নেয়   (৩) পিতার স্ত্রী যা মায়ের সাদৃশ্য গ্রহণ করে নেয় (৪) স্ত্রীর মা- যা মায়ের সাদৃশ্য গ্রহণ করে নেয়। (আল-ফিকহু আলাল মাযাহিবিল আরবা'আহ-৪/৬১) এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/1233

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
প্রশ্নের বিবরণমতে যেহেতু শশুড় ইচ্ছাকৃতভাবে তার স্ত্রীকে জড়িয়ে ধরতো। কাজেই বুঝা যাচ্ছে যে, এখানে শশুড়ের স্পষ্ট সহবাসের নিয়ত ছিলো, তাই হুরমতে মুসাহারাহ হয়ে যাবে। হুরমতে মুসাহারাহ হয়ে গেলে স্বামী স্ত্রীর মধ্যকার বৈবাহিক সম্পর্ক বাতিল হয়ে যাবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...