আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
57 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (12 points)
السلام عليكم ورحمة الله وبركاته উস্তায


আমি এবং আমার ২জন বান্ধুবি মিলে একটা কাফেলা এনেছি।কাফেলার মূল টাস্ক ছিল :- দুরুদ, ইস্তেগফার, মাসনুন আমল, তাহাজ্জুদ।
আমরা এডমিনরা ঠিক করেছিলাম এই কাফেলায় সর্বোচ্চ সংখ্যাই এগিয়ে থাকা বোনকে হাদিয়া দিব।কাফেলা শেষ হওয়ার পর এডমিনরা(মানে আমি এবং আমার বান্ধুবি) নিজেদের থেকে কাফেলায় এগিয়ে থাকা বোনকে হাদিয়া দিলাম(যা যা দেয়ার কথা ছিলো)। কাফেলার মধ্যে এগিয়ে থাকা একজন বোন বলছেন :- তিনি এক্টিভিটির উপর ৬জন বোনকে হাদিয়া দিতে চায়।আমরা এডমিনরা তাকে সমথর্ন জানিয়েছি।তিনি যা হাদিয়া দিবেন সাথে এডমিনদের থেকে কিছু টাকা ওই ৬জন বোনের জন্য বরাদ্দ করি। আমরা ৬জন বোন কারা ছিলেন সেটা কাফেলার কাছ থেকে গোপন রেখেছিলাম।কাফেলার বাকি বোনেরা জানেনা এক্টিভিটির উপর হাদিয়া দেওয়া হচ্ছে সেটা।বর্তমানে আগের বোনদের গ্রুপ থেকে রিমুভ করে দিয়েছি।


এখন আমার প্রশ্ন :-

১.কাফেলায় বাকি বোনদের না জানিয়ে ৬জন বোনকে হাদিয়া দেওয়ার কারণে কি বাকি বোনদের হক নষ্ট হয়েছে?

২. যদি হক নষ্ট হয় করণীয় কি?

৩. একজন বোন ছাড়া বাকি বোনদের কাছে এখনো পৌঁছানো হয়নি।যদি হক নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে ওনাদের হাদিয়া পৌঁছাবো?

1 Answer

0 votes
by (805,980 points)
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
আবূ হারূন আল-আবদী (রহঃ) থেকে বর্ণিত।
عَنْ أَبِي هَارُونَ الْعَبْدِيِّ، قَالَ كُنَّا إِذَا أَتَيْنَا أَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ قَالَ مَرْحَبًا بِوَصِيَّةِ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ . إِنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ قَالَ لَنَا " إِنَّ النَّاسَ لَكُمْ تَبَعٌ وَإِنَّهُمْ سَيَأْتُونَكُمْ مِنْ أَقْطَارِ الأَرْضِ يَتَفَقَّهُونَ فِي الدِّينِ فَإِذَا جَاءُوكُمْ فَاسْتَوْصُوا بِهِمْ خَيْرًا "
তিনি বলেন, আমরা আবূ সাঈদ আল খুদরী (রাঃ) -এর কাছে এলেই তিনি বলতেনঃ তোমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওসিয়ত অনুযায়ী স্বাগতম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বলতেনঃ লোকেরা অবশ্যই তোমাদের অনুগামী। অচিরেই পৃথিবীর দিকদিগন্ত থেকে লোকেরা তোমাদের নিকট দ্বীনি ইলম অর্জনের জন্য আসবে। তারা যখন তোমাদের নিকট আসবে,তখন তোমরা তাদেরকে ভালো ও উত্তম উপদেশ দিবে।(সুনানু তিরমিযি-২৪৯,তিরমিযী ২৬৫০-৫১, মুওয়াত্ত্বা মালিক ২৪৭।)


সু-প্রিয় পাঠকবর্গ ও প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) এক্টিভিটির উপর হাদিয়া দেয়ার বিষয়ে প্রথমেই গ্রুপে অভিহিত করা উছিত ছিলো। যাইহোক,ঐ হাদিয়া দেয়ার রুখসত থাকবে।
(২) হক নষ্ট হয়নাই।
(৩) সবার কাছে পৌছিয়ে দিতে পারবেন।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...