তালাকের প্রশ্নের জন্য আপনার জেলার নির্ভরযোগ্য ফতোয়া বিভাগে যোগাযোগ করার পরামর্শ থাকবে।
ওয়াসওয়াসা জনিত প্রশ্ন না হলে,এবং বিশেষ প্রয়োজনীয় প্রশ্ন হলে সেক্ষেত্রে নিম্নোক্ত লিংকে গিয়ে প্রশ্ন করতে পারেনঃ-
রাসুলুল্লাহ সাঃ নামাজে দৃষ্টি সিজদার স্থানে রাখতেন।
আয়েশা রা. থেকে বর্ণিত, তিনি বলেন,
إنَّ رَسُولَ اللهِ صلى الله عليه و سلم كانَ إِذَا صَلَّى، طَأْطَأَ رَأْسَهُ وَرَمَى بِبَصَرِهِ نَحْوَ الأَرْضِ
“রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাতে দাঁড়াতেন, তখন মাথাটা নিচু করে ঝুঁকিয়ে রাখতেন এবং দৃষ্টি নিক্ষেপ করতেন জমিনের দিকে”।
[মুসতাদরাক হাকেম, হাদিস নং ১/৪৭৯। ]
অপর এক হাদিসে বর্ণিত,
دَخَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْكَعْبَةَ مَا خَلَفَ بَصَرُهُ مَوْضِعَ سُجُودِهِ حَتَّى خَرَجَ مِنْهَا
“রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কা‘বা ঘরে প্রবেশ করেন, বের না হওয়া পর্যন্ত তার দৃষ্টি সেজদার স্থান হতে অন্য দিকে ফেরান নি”।
[এ ইমাম হাকেম মুস্তাদরাকে বর্ণনা করেন]
★শরীয়তের বিধান মতে চোখ বন্ধ করে নামায পড়া মাকরূহে তানজিহী। তবে যদি চোখ বন্ধ করলে বেশি খুশুখুজু আসে, তাহলে মাকরূহ হবে না।
তবে সর্বক্ষেত্রেই চোখ খুলা রেখে সেজদার স্থানের দিকে তাকিয়ে নামায পড়া সুন্নত। আর চোখ বন্ধ রাখলে এ সুন্নত তরক হয়ে যায়। তাই চোখ খুলা রাখাই উত্তম। বাকি নামাযের খুশুখুজু নষ্ট হলে জায়েজ আছে। কোন সমস্যা নেই।
وفى الدر المختار- (وَتَغْمِيضُ عَيْنَيْهِ) لِلنَّهْيِ إلَّا لِكَمَالِ الْخُشُوعِ
ثُمَّ الظَّاهِرُ أَنَّ الْكَرَاهَةَ تَنْزِيهِيَّةٌ، كَذَا فِي الْحِلْيَةِ وَالْبَحْرِ، وَكَأَنَّهُ لِأَنَّ عِلَّةَ النَّهْيِ مَا مَرَّ عَنْ الْبَدَائِعِ، وَهِيَ الصَّارِفُ لَهُ عَنْ التَّحْرِيمِ (قَوْلُهُ إلَّا لِكَمَالِ الْخُشُوعِ) بِأَنْ خَافَ فَوْتَ الْخُشُوعِ بِسَبَبِ رُؤْيَةِ مَا يُفَرِّقُ الْخَاطِرَ فَلَا يُكْرَهُ، بَلْ قَالَ بَعْضُ الْعُلَمَاءِ إنَّهُ الْأَوْلَى، وَلَيْسَ بِبَعِيدٍ حِلْيَةٌ وَبَحْرٌ (رد المحتار، كتاب الصلاة، مكروهات الصلاة-1/645)
সারমর্মঃ
চোক বন্ধ রাখা মাকরুহে তানযিহি।
কিন্তু খুশু খুজুর পূর্ণতার জন্য চোখ বন্ধ রাখলে মাকরুহ হবেনা।
বাদায়ে’গ্রন্থে এসেছে,
وَيُكْرهُ أَنْ يُغْمِضَ عَيْنَيْهِ فِي الصَّلَاةِ؛ لِمَا رُوِيَ عَنْ النَّبِيِّ – صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ – أَنَّهُ نَهَى عَنْ تَغْمِيضِ الْعَيْنِ فِي الصَّلَاةِ؛ وَلِأَنَّ السُّنَّةَ أَنْ يَرْمِيَ بِبَصَرِهِ إلَى مَوْضِعِ سُجُودِهِ وَفِي التَّغْمِيضِ تَرْكُ هَذِهِ السُّنَّةِ؛
চোখ বন্ধ করে নামায পড়া মাকরূহ। কেননা রাসূল ﷺ চোখ বন্ধ করে নামাজ পড়া থেকে নিষেধ করেছেন। আর সুন্নাত হল, সেজদার স্থানের দিকে তাকিয়ে নামায পড়া। চোখ বন্ধ রাখলে এই সুন্নাত তরক হয়ে যায়। (বাদায়ে’ ১/২১৬)