আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহি ওয়া বারকাতুহ। উস্তাদ একজন প্রতারক মহিলা আমাকে সহ আরো অনেক মানুষকে ২০২৪ সাল থেকে ঠকাচ্ছে। অনলাইনের মাধ্যমে নষ্ট আর মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করে। তার কাছে এখনো অনেক পণ্য আছে।
উস্তাদ আমার কাছে একটা সুযোগ আছে যে আমি তার কাছে অর্ডার করে তার বেশ কয়েকটা পণ্য জব্দ করে ফেলতে পারবো, এতে করে সে মানুষের কাছে আর এগুলো বিক্রি করতে পারবে না আর তার ও একটা শিক্ষা হবে। ভোক্তা অধিকার বা অন্যান্য মাধ্যমে কোনো ন্যায়বিচার পাওয়া সম্ভব নয়।
এখন আমি যদি অর্ডার করে ওর কিছু নষ্ট পণ্য জব্দ করে ফেলি, যাতে ও মানুষকে এইসব দিয়ে প্রতারিত করতে না পারে এবং ওর একটা শিক্ষা হয়.... তাহলে এটা কি আমার জন্য জায়েজ? আমি কি এমনটা করতে পারবো? (এগুলো ওই মহিলা সব ফ্রিতে পায় আর অনেক দামে বিক্রি করে, ওর কোনো লস হবেনা যদি আমি ওর পণ্য জব্দ করি)।
একটু দ্রুত জানাবেন উস্তাদ ইনশাআল্লাহ