আমি অনলাইনে ক্লাস ৫ এর বৃত্তি পরীক্ষা নিয়ে কাজ করি, আমার প্ল্যাটফর্ম আছে, ফেসবুক প্রোফাইল আছে।
এখন,
ঘটনা ১:
..যখন অন্য কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান বা কোচিং সেন্টার যখন fb তে ad, বিজ্ঞাপন হিসেবে (Post/Video) দেয়, তখন সেই বিজ্ঞাপনের নিচে যারা আগ্রহী তারা কিন্তু কমেন্ট করে, অথবা বোঝা যায় যে এরা বৃত্তি পরীক্ষা দিবে। তবে যারা এড চালাচ্ছে তারা অনেক বড় প্রতিষ্ঠান ।
আমার প্লাটফর্ম অনেক ছোট & নতুন
প্রশ্ন ১:
আমি যদি তাদের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই,সেটা কি হারাম বা তাদের হক নস্ট হবে??
ঘটনা ২:
যেহেতু আমিও বৃত্তি পরীক্ষা নিয়ে কাজ করি,
যারা কমেন্ট করে ওদের ফ্রেন্ড রিকুয়েষ্ট দেয়ার উদ্দ্যেশ হলো,
আমি যে বৃত্তি পরীক্ষা নিয়ে কাজ করি, এটা যেন তারাও জানতে পারে।
তারা যেন আমার প্ল্যাটফর্ম সম্পর্কে জানতে পারে, তাই আমি শুধু ফ্রেন্ড রিকুয়েষ্ট দিই।
প্রশ্ন ২:
এটি কি অন্যের ব্যবসার হক নষ্ট বা রিজিক নষ্ট করার পর্যায়ে পড়ে?
এমন টা করা কি আমার ঠিক হবে?
ঘটনা ৩:
আবার কখনো,
উন্মুক্ত পাবলিক ফেসবুক গ্রুপে (বৃত্তি রিলেটেড গ্রুপ) , যেখানে মূলত সবাই বৃত্তি পরীক্ষা রিলেটেড নোট, তথ্য দেয় বা অনেক সময় এমন পোস্ট করে যে,
"কারা কারা বৃত্তি পরীক্ষা নিয়ে আগ্রহী",
তখন সেই পোস্টেই অনেকে কমেন্ট করে।
এখন, যারা কমেন্ট করতেছে ওদের রিকুয়েষ্ট পাঠালে, যিনি পোস্ট করেছে,
প্রশ্ন ৩:
তার কি হক্ব নস্ট হচ্ছে?
কারন তার পোস্টেই কিন্তু সবাই কমেন্ট করতেছে।
ঘটনা ৪:
আবার ফেসবুক গ্রুপ গুলোয়
এখানে কয়েক ধরনের মানুষ পোস্ট করে,
এক.
যাদের পেজ আছে, অনলাইনে পড়ায়, বা তারা নোট বিক্রি করবে তাই আগ্রহী যারা আছে তাদের অ্যাটেনশন পাওয়ার জন্য।
দুই.
সাধারন পাবলিক যারা বিভিন্ন তথ্য বা নিয়ম কানুন জানতে চায়।
আমার উদ্যেশ্য আমি আগেই বলেছি,& অন্যের ক্ষতি কামনা বা তাদের চেয়ে যেন আমার কোর্সে বেশি স্টুডেন্ট ভর্তি হয়, এমন কোনো উদ্যেশ্য আমার নেই।
ঘটনা ৫ -
আরেকটা ব্যাপার বলি, ক্লাস ৫ নিয়েই কাজ করে এমন একটা পেজ গ্রুপে পোস্ট দিছে, সাজেশন বিক্রির উদ্দ্যেশ্য নিয়ে, কিন্তু আমি ক্লাস ৫ এর এক্সাম নিব৷
আবার অনেক সময় এমন পেজ পোস্ট করে যারা ক্লাস ৫ এর সব কিছু নিয়েই কাজ করে,ক্লাস, এক্সাম সব।
প্রশ্ন ৪,৫-
এক্ষেত্রে, যেহেতু কার্যক্রম ভিন্ন তাহলে কি ওদের করা পোস্টে যারা কমেন্ট করবে৷ তাদের ফ্রেন্ড পাঠানো ঠিক আছে? আবার যারা সব কিছুই নিয়েই কাজ করে তাদের পোস্টের কমেন্ট থেকে রিকুয়েষ্ট দেয়া টা?
ঘটনা ৬-
আবার অনেকেই মিমস বা ফানি কোনো ঘটনা বা তথ্য শেয়ার করে, বা এমন ধরনের কিছু পোস্ট করে, যেগুলা স্বাভাবিক, তবে সেখান থেকেও বুঝা যায়, কারা ক্লাস ৫ নিয়ে আগ্রহী।
প্রশ্ন ৬ :
এক্ষেত্রে তাদের রিকুয়েষ্ট পাঠানো কি ঠিক হবে?
ঘটনা & প্রশ্ন খুবই রিলেটেড, তাই আমাকে ক্লিয়ার করে উত্তর দিবেন দয়া করে।
এক্ষেত্রে আমার উদ্দেশ্য এটা না যে, ওদের থেকে যেন আমার কোর্সে বেশি স্টুডেন্ট ভর্তি হয়, আমার উদ্দ্যেশ্য যারা ক্লাস ৫ নিয়ে আগ্রহী তারা যেন আমার সম্পর্কে জানে।।
আমি শুধু আমার প্লাটফর্ম সম্পর্কে অন্যদের জানাতে চাই।
এক্ষেত্রে আমি যে ভাবে, অন্যের পোস্টে যারা কমেন্ট করতেছে,তাদের রিকুয়েষ্ট পাঠানো কি ইসলামিক দিক থেকে বা হকের দিক থেকে ঠিক আছে?
যদি ঠিক না থাকে তাহলে আমার করনীয় কি?