আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
36 views
in সালাত(Prayer) by (54 points)
১.আসসালামু আলাইকুম।আমার খালামনি অনেক অসুস্থ বিছানায় প্রস্তাব পায়খানা করেন।এমন অবস্থায় তাকে সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।খালামনিকে দেখার জন্য আম্মু সাথে  থাকেন।সেখানে এত ভীড় আর সব জায়গায় নাকি অনেক রুগি,প্রস্তাব পায়খানা অপবিত্রতা যে নামাজ পড়ার মত কোনো পবিত্র জায়গা নেই।এমতাবস্থায় আম্মু কিভাবে নামাজ আদায় করবে?আমার আম্মু মা শা আল্লাহ নামাজের বিষয় এ অনেক সিরিয়াস।এর আগেও তিনি হাসপাতালে নামাজ আদায় করেছেন।কিন্তু গতকাল নাকি কোনো পবিত্র জায়গা পান নি যার কারনে ফজরের নামাজ আদায় করতে পারেন নি।এক্ষেত্রে কি করনীয়?

২.কিছু ক্ষেত্রে এমন অবস্থা দেখা যায় রোগীর সাথে মাত্র একজন ই লোক আছে।আর রোগীর অবস্থা এত খারাপ যে তার পাশে ২৪ ঘন্টা সেই মানুষ কে থাকতে হচ্ছে।সেক্ষেত্রে দূরে ওয়াশরুমে রুগি রেখে ওজু করতে যাওয়ার মত অবস্থা থাকে না।এক্ষেত্রে সেই মানুষ টার নামাজ আদায়ের ক্ষেত্রে কি করণীয়?

1 Answer

0 votes
by (806,640 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
আল্লাহ তা'আলা বলেন,
إِنَّ الصَّلاَةَ كَانَتْ عَلَى الْمُؤْمِنِينَ كِتَابًا مَّوْقُوتًا
নিশ্চয় নামায মুসলমানদের উপর ফরয নির্দিষ্ট সময়ের মধ্যে।(সূরা নিসা-১০৩)

পুরুষ-মহিলার সবার উপরই নির্দিষ্ট সময়ে নামায পড়া ফরয।সুতরাং সফরকালীন সময়ে পরিপূর্ণ পর্দা থাকা অবস্থায় মহিলারা যেকোনো জায়গায় নামায পড়তে পারবে।তবে প্রথমে মহিলাদের জন্য নির্মিত মসজিদ বা নামাযের স্থান কিংবা ফিৎনামুক্ত নির্জন জায়গা খুজতে হবে।যদি না পাওয়া যায়,তাহলে ফ্রি মিক্সিং পরিবেশ নয় এমন কোথাও নামায পড়তে হবে।যদি সেরকম কোনো জায়গাও খুজে না পাওয়া যায়,তাহলে পুরুষরা মসজিদ থেকে বের হওয়ার পর পুরুষদের মসজিদে গিয়ে নামায পড়া যাবে।যদি পুরুষদের বাহির হওয়া পর্যন্ত অপেক্ষা করা সম্ভব না হয়, তাহলে পুরুষদের সাথে পুরুষদের কাতারের পরবর্তী কাতারে শরীক হওয়া যাবে।

যদি সেরকমও কোনো জায়গা খুজে না পাওয়া যায়,তাহলে পূর্ণ পর্দার সাথে রেলস্টেশন, বাসস্টেশন, যাত্রীচাউনি ইত্যাদিতেও নামায পড়তে হবে।নামাযের কোনো মাফ নেই।এ ব্যাপারে  শীতিলতাকে শরীয়ত কখনো বরদাশত করবে না।(কিতাবুন-নাওয়াযিল-৫/৫২৯)এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/1728

যানবহনে নামায পড়ার পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/573

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আপনার আম্মুকে অবশ্যই নামায পড়তে হবে। প্রয়োজনে রোগীর সাথে দুইজন থাকতে হবে। অজু করা সম্ভব না হলে তায়াম্মুম করে নামায পড়তে হবে। সাথে করে জায়নামায নিতে হবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...