আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
41 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (9 points)
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ। উস্তাদ আমি কিছুদিন আগে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে স্বপ্নে দেখেছি। দেখেছি যে, আমি আমার বড়বোন আর আমার মা এবং পিছনে আরো অনেক মানুষ (কিন্তু আমার পরিবারের কেউ না) একটা মরুভূমিতে দাঁড়িয়ে আছি এই শুনে যে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের সাথে সাক্ষাৎ করতে আসবেন। কিছুক্ষণ অপেক্ষার পর দূরে একটা ছোট অবয়ব আসতেই আমার বড়বোন চিৎকার করে উঠেন যে ওইযে রাসুলুল্লাহ আসছেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ধীরে ধীরে হেঁটে সামনে  দাঁড়ালেন। আমরা কান্না করে চিৎকার করে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসুলাল্লাহ বলছি। নিজেদের আবেগ ধরে রাখতে পারছি না। আল্লাহর রাসুল সাদা কাপড় পরিহিত ছিলেন। কুচকুচে কালো ঘন দাড়ি। উনি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বামহাতে বুকে কিছু একটা চেপে ধরেছিলেন। উনি আমাদের সাথে কথা বললেননি। উনার মুখও দেখতে পাইনি। কিছুক্ষণ পর উনি আবার হেঁটে চলে গেলেন।

উস্তাদ আমার প্রশ্ন হলো এটা কি সত্যি রাসুলকে দেখা? আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ নাকি শুধু আমার চিন্তা থেকেই স্বপ্ন আসতে পারে?

আমি অত্যন্ত গুনাহগার মানুষ। এমন কি হতে পারে যে স্বপ্নে রাসুলকে দেখার মতো নিয়ামত দেওয়ার পরও আমার গুনাহের জন্য আমাকে অতিরিক্ত জবাবদিহি করতে হাশরের দিন যে কেন আমি রাসুলকে স্বপ্নে দেখার পরও গুনাহ ত্যাগ করলাম না?

আমার বড়বোন সবার আগে রাসুলকে চিনতে পারলেন অথচ সে নিয়মিত নামাজ পর্দা কিছুই করে না। তাহলে স্বপ্নের অর্থ কী হতে পারে? এমন কি হতে পারে স্বপ্নটা শুধুই চিন্তা থেকে দেখেছি?

1 Answer

0 votes
by (806,700 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
হযরত আবু হুরায়রা রাযি থেকে বর্ণিত,
حَدَّثَنَا مُوسَى، قَالَ: حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ أَبِي حَصِينٍ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «تَسَمَّوْا بِاسْمِي وَلاَ تَكْتَنُوا بِكُنْيَتِي، وَمَنْ رَآنِي فِي المَنَامِ فَقَدْ رَآنِي، فَإِنَّ الشَّيْطَانَ لاَ يَتَمَثَّلُ فِي صُورَتِي، وَمَنْ كَذَبَ عَلَيَّ مُتَعَمِّدًا فَلْيَتَبَوَّأْ مَقْعَدَهُ مِنَ النَّارِ»
রাসূলুল্লাহ সাঃ বলেন,আমার নাম দ্বারা নাম রাখতে পারবে,তবে আমার কুনিয়ত দ্বারা কেউ যেন কুনিয়ত না রাখে,যে ব্যক্তি স্বপ্নে আমাকে দেখবে,সে সত্যই আমাকে দেখবে,কেননা শয়তান আমার সুরত ধারণ করতে পারে না।যে ব্যক্তি আমার উপর মিথ্যা বলবে,সে যেন তার জায়গা জাহান্নামকে বানিয়ে নেয়।(সহীহ বোখারী-১১০)


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আপনি ঝাপসা ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া-সাল্লাম' কে দেখেছেন। আপনার স্বপ্নটা মোটামোটি কল্যাণজনক। আপনি আমলকে আরো উন্নত করুন, আপনার স্বপ্ন আরোও উন্নত হবে। আল্লাহ আপনাকে তাওফিক দান করুক।আমীন। আপনার আমলে ঘাটতি রয়েছে বলেই রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে পরিস্কারভাবে দেখতে পারেননি।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...