আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
27 views
in যাকাত ও সদকাহ (Zakat and Charity) by (14 points)
বাংলাদেশে নির্দিষ্ট কিছু ক্ষেত্রে দান (Donation) করলে ট্যাক্স রিবেট পাওয়া যায়। একইভাবে, যাকাত আদায়ের ক্ষেত্রেও বাংলাদেশে কিছু সীমার মধ্যে ট্যাক্স রিবেটের সুবিধা রয়েছে। এছাড়া অন্যান্য মুসলিম দেশ যেমন মালয়েশিয়াতেও ব্যক্তিগতভাবে যাকাত আদায়ের ক্ষেত্রে ১০০% পর্যন্ত ট্যাক্স রিবেট দেওয়ার ব্যবস্থা রয়েছে।

এই প্রেক্ষিতে আমার কয়েকটি প্রশ্ন:
১. যাকাত বা সাধারণ দান করার পর সরকার থেকে ট্যাক্স রিবেট নেওয়া কি শরিয়তসম্মত?
২. দান এর মূল উদ্দেশ্য তো আল্লাহর সন্তুষ্টি অর্জন। কিন্তু ট্যাক্স রিবেট পাওয়ার জন্য যদি তা সরকারি নথিতে প্রকাশ করতে হয়, তাহলে কি এর সওয়াব বা উদ্দেশ্যের মধ্যে কোনো সমস্যা হবে?
৩. বিশেষভাবে যাকাত, যা একটি ফরজ ইবাদত—এটি প্রকাশ করে আর্থিক সুবিধা (ট্যাক্স রিবেট) গ্রহণ করলে কি ইখলাস (নিয়তের বিশুদ্ধতা) ক্ষতিগ্রস্ত হবে?

এই বিষয়ে শরিয়তের দৃষ্টিভঙ্গি বিস্তারিত জানালে উপকৃত হব।

1 Answer

0 votes
by (805,980 points)


ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
عَنْ عُمَرَ بْنَ الْخَطَّابِ ـ رضى الله عنه ـ عَلَى الْمِنْبَرِ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " إِنَّمَا الأَعْمَالُ بِالنِّيَّاتِ، وَإِنَّمَا لِكُلِّ امْرِئٍ مَا نَوَى، فَمَنْ كَانَتْ هِجْرَتُهُ إِلَى دُنْيَا يُصِيبُهَا أَوْ إِلَى امْرَأَةٍ يَنْكِحُهَا فَهِجْرَتُهُ إِلَى مَا هَاجَرَ إِلَيْهِ ".
আলক্বামাহ ইবনু ওয়াক্কাস আল-লায়সী (রহ.) হতে বর্ণিত। আমি ’উমার ইবনুল খাত্তাব (রাঃ)-কে মিম্বারের উপর দাঁড়িয়ে বলতে শুনেছিঃ আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছিঃ কাজ (এর প্রাপ্য হবে) নিয়্যাত অনুযায়ী। আর মানুষ তার নিয়্যাত অনুযায়ী প্রতিফল পাবে। তাই যার হিজরত হবে ইহকাল লাভের অথবা কোন মহিলাকে বিবাহ করার উদ্দেশে- তবে তার হিজরত সে উদ্দেশেই হবে, যে জন্যে, সে হিজরত করেছে।]- (সহীহ বোখারী-১)

উসূলে ফিকহের মূলনীতি হলো,
الأمور بمقاصدها-(شرح المجلة لسليم رستم باز)
প্রত্যেক কাজ তার উদ্দেশ্যর উপর নির্ভরশীল।

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
যাকাত দেয়ার পর এর বিনিময়ে কোনো কিছু আশা করলে যাকাতই আদায় হবে না। তবে যদি যাকাত একমাত্র আল্লাহকে রাজি ও খুশী করার নিয়তে দেয়া হয়, এবং এর পরিপেক্ষিতে কোনো কিছু অর্জন হয় বা লাভ হয়, তাহলে এতে কোনো সমস্যা হবে না। 


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...