আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
62 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (15 points)
আসসালামু আলাইকুম।
আইওএম থেকে একটা অ্যাসাইনমেন্ট দেয়া হয়েছে দ্বীনে ফেরার গল্প নিয়ে।
১. তো আমার হিদায়েতের আগের ঘটনা লিখতে গিয়ে ইসলাম নিয়ে নানারকম সংশয়, ভ্রান্ত বিশ্বাস, ধারণা যেগুলো আমার ছিল সেগুলো কি লেখা যাবে?

যেমন- হুজুররা বেশি খারাপ, বা পরিপূর্ণ পর্দা আসলে বাড়াবাড়ি, বা ইসলামে নারী-পুরুষ সমান অধিকার আছে কিন্তু হুজুররা ভুল ব্যাখ্যা দেয়।
আমার লেখাটির পুরোটা জুড়েই এই ভুল ধারণাগুলো কীভাবে নানা ঘটনার মাধ্যমে ভাংলো, এবং ইসলামের বিধান আসলে কত বেশি যৌক্তিক এগুলোও লিখেছি।
২. এছাড়া আমি কলেজে ছেলেমেয়ে কম্বাইন্ড প্রাইভেট পড়েছি সেখানের অভিজ্ঞতা থেকে কিছু শিক্ষা পেয়েছি যেগুলো ইসলাম সম্পর্কে আমার ভুল ধারণা ঠিক করেছে। এই ঘটনাগুলো কি লেখা যাবে? সাবালিকা হওয়ার পরে সরাসরি কোনো ছেলে বা পুরুষ শিক্ষকের সাথে কথা বলা বা এমন কিছু লিখিনি, তবে ছেলেদের বা শিক্ষকদের বিভিন্ন কাজকর্ম, আচরণ পর্যবেক্ষণ করে শিখেছি৷
এগুলো কি লেখা যাবে? বা কোচিংয়ে ছেলে সিনিয়রদের কাছে পড়া বুঝতে যাওয়া৷
এছাড়া একসময় পরিপূর্ণ পর্দা শুরু করেছি এটা লিখলাম মানেই তো বোঝা যায় আগে পর্দা করতামনা। তাহলে লিখব টা কী?

1 Answer

0 votes
by (808,560 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
গোনাহ করার পর উক্ত গোনাহকে প্রকাশ না করার নির্দেশ রাসূলুল্লাহ সাঃ দিয়েছেন। যেমন- আবূ হুরাইরা (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন,
عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ، يَقُولُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ : ( ﻛُﻞُّ ﺃُﻣَّﺘِﻲ ﻣُﻌَﺎﻓًﻰ ﺇِﻟَّﺎ ﺍﻟْﻤُﺠَﺎﻫِﺮِﻳﻦَ ﻭَﺇِﻥَّ ﻣِﻦْ ﺍﻟْﻤُﺠَﺎﻫَﺮَﺓِ ﺃَﻥْ ﻳَﻌْﻤَﻞَ ﺍﻟﺮَّﺟُﻞُ ﺑِﺎﻟﻠَّﻴْﻞِ ﻋَﻤَﻠًﺎ ﺛُﻢَّ ﻳُﺼْﺒِﺢَ ﻭَﻗَﺪْ ﺳَﺘَﺮَﻩُ ﺍﻟﻠَّﻪُ ﻋَﻠَﻴْﻪِ ﻓَﻴَﻘُﻮﻝَ ﻳَﺎ ﻓُﻠَﺎﻥُ ﻋَﻤِﻠْﺖُ ﺍﻟْﺒَﺎﺭِﺣَﺔَ ﻛَﺬَﺍ ﻭَﻛَﺬَﺍ ﻭَﻗَﺪْ ﺑَﺎﺕَ ﻳَﺴْﺘُﺮُﻩُ ﺭَﺑُّﻪُ ﻭَﻳُﺼْﺒِﺢُ ﻳَﻜْﺸِﻒُ ﺳِﺘْﺮَ ﺍﻟﻠَّﻪِ ﻋَﻨْﻪُ )
আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছি যে, আমার সকল উম্মাতকে মাফ করা হবে, তবে প্রকাশকারী ব্যতীত। আর নিশ্চয় এ বড়ই অন্যায় যে, কোন লোক রাতের বেলা অপরাধ করল যা আল্লাহ গোপন রাখলেন। কিন্তু সে সকাল হলে বলে বেড়াতে লাগল, হে অমুক! আমি আজ রাতে এই এই কাজ করেছি। অথচ সে এমন অবস্থায় রাত কাটাল যে, আল্লাহ তার কর্ম লুকিয়ে রেখেছিলেন, আর সে ভোরে উঠে তার উপর আল্লাহর দেয়া আবরণ খুলে ফেলল। (সহীহ বুখারী-৬০৬৯,সহীহ মুসলিম-২৯৯০)এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/906


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
হেদায়েতের গল্প যেহেতু অন্যকে উৎসাহিত করার জন্য বলা হয়ে থাকে, তাই এমনভাবে বলতে হবে যাতেকরে গোনাহের নিসবত বা সম্পর্ককে নিজের দিকে সরাসরি নির্দিষ্ট করে উল্লেখ করা না হয়। গোনাহ করার পর কৃত গোনাহের প্রচার প্রসার ও এর উপর অহংকার করা  নিষিদ্ধ। বিস্তারিত ব্যখ্যা উল্লেখ না করে বরং মৌলিকভাবে হেদায়েতের উল্টোদিকে ছিলাম বলে উল্লেখ করে গল্প লিখাই উচিত।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by
হুজুর কোনো গুনাহের কথা সরাসরি উল্লেখ করিনি৷ কিন্তু আগের ভুল ধারণাগুলো কীভাবে ভাঙল, সেটা লিখতে হলে তো ভুল ধারণাগুলো উল্লেখ করতেই হবে। 
by (808,560 points)
আগের ভুল ধারণা থাকলে সেটা জিজ্ঞাসা করতে পারেন।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...