আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
37 views
in দাফন ও জানাজা (Burial & Janazah) by (10 points)
সম্পর্কে চাচি ওনার হাসবেন্ড দ্বিতীয় বিয়ে করেছেন উনি প্রথম স্ত্রী। ওনার হাজবেন্ড ওনার হক আদায় করতে পারেনি কারনে অকারণে শারীরিক এবং মানসিক নির্যাতন করতেন। প্রায় ১৫ বছর আগে উনি ওনার বড় মেয়ের বাড়িতে চলে যান(যেতে বাধ্য করা হয়)। এখন উনি খুবই অসুস্থ এবং অসুস্থতার এমন পর্যায়ে যে সুস্থতা এবং জীবিত থাকা টা যেন মিরাকল। উনি সবার থেকে মাফ চেয়ে নিয়েছেন ওনার হাজবেন্ডের কাছেও মোটামুটি সবাই ওনার থেকেও মাফ চেয়ে নিয়েছেন আর উনি বলেছেন উনি সবাইকেই মাফ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু উনি ওসিয়াত করেছেন ওনার দাফন যেন স্বামীর এলাকায় না করা হয় এবং এমনটা খুব জোরালো ভাবেই বলেছেন। কিন্তু ওনার স্বামী এইটা মানতে নারাজ যিনি তার ওয়াহীদার অর্থাৎ প্রথম স্ত্রীর হক এর ব্যাপারে ছিলেন
আপাদমস্তক গাফেল। তারপরও তো তিনি স্বামীই! তার কোন ছেলে নাই মানে চাচির নিজের কোন ছেলে নাই, দুই মেয়ে যাদের তত্বাবধানে তিনি ১৫টা বছর ধরে আছেন এবং যাদের কে এই ওসীয়াত করেছেন। এখন তার মেয়েরা কার কথা শুনবে ইসলাম এই ব্যাপারে কি বলে? স্ত্রীর মৃত্যু পূর্বে করা ওসীয়াত অনুযায়ী দাফনের ব্যবস্থা করতে হবে নাকি ওনার স্বামীর?

বি:দ্র: সম্ভবত ১৫ টা বছর ধরে ওনাদের কোন যোগাযোগ ছিল না আবার মৌখিক বা লিখিত কোনো তালাক ও হয়নি।

1 Answer

0 votes
by (808,680 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
স্ত্রী দাফনের যেই অসিয়ত করে গেছেন, সেই অসিয়ত বাতিল হয়ে যাবে। স্ত্রীর ওয়ারিছ যারা আছে, তাদের সর্বসম্মতিক্রমে বা অধিকাংশের মতামতের ভিত্তিতে যে কোনো জায়গায় দাফন করা যাবে। ঐ মহিলার স্বামী ব্যতিত বাদবাকী ওয়ারিছরা যদি চায় যে, স্বামীর এলাকা ব্যতিত অন্যত্র দাফন করতে, তাহলে সেটাই অগ্রগণ্য হবে।
لما فى ردالمحتار :
"أوصى بأن يصلي عليه فلان أو يحمل بعد موته إلى بلد آخر . أو يكفن في ثوب كذا أو يطين قبره أو يضرب على قبره قبة أو لمن يقرأ عند قبره شيئا معينا فهي باطلة."(كتاب الوصايا، فرع: 6/ 666، ط: سعید)

وفى ردالمحتار:
وکذا تبطل لوأوصیٰ بأن یکفن في ثوب کذا أو یدفن في موضع کذا کما عزاہ إلی المحیط ۔(شامي :۳؍۱۲۲،مکتبہ ،زکریا)

وفى الفتاوى الهندية:
"أوصى بأن يدفن في داره فوصيته باطلة إلا أن يوصي أن يجعل داره مقبرة للمسلمين، وفي الفتاوى والخلاصة ولو أوصى أن يدفن في بيته لا يصح ويدفن في مقابر المسلمين."(كتاب الوصايا، الباب الثاني في بيان الألفاظ التي تكون وصية والتي لاتكون وصية، 95/6، ط: رشيدية)


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...