আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
17 views
in ব্যবসা ও চাকুরী (Business & Job) by (41 points)

আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ।  আমার বাবা তেমন দ্বীনদার নয়। শুধুমাত্র নামাজ, রোজা, কিছু তেলাওয়াত এইগুলাই। আমাদের দোকানে একন কাস্টমার সুজি নিতে আসলে আমার জানা থাকা স্বত্তেও মেয়ার উত্তীর্ণ মাল বিক্রি করে ফেলি। এই কারণে যে আমার আব্বুর একটা খারাও অভ্যস হলো মাঝে মাধ্যে মেয়াদ উত্তীর্ণ মাল বিক্রি করে ফেলে।  তাই ঝগড়া না করার জন্য আমি পণ্যবটি বিক্রি করে ফেলি।  

এখন যদি এই পণ্যর ক্রেতা কে খোজার জন্য আলাদা ব্যবস্থা নিতে হয় তাহলে এখানেও সমস্যা সৃষ্টি হবে যা পরিবার পর্যন্ত ঘড়াতে পারে... এখন উক্ত কাস্টমার র হক্ব কে আদায় করতে হবে আমি নকি  আব্বা। বি:দ্র: অই কাস্টমার সম্পর্কে জানার বা চেনার কোন উপায় নেই।।।

1 Answer

0 votes
by (805,980 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
হযরত আবু-হুরায়রা রাযি থেকে বর্ণিত,
عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال : ( مَنْ حَمَلَ عَلَيْنَا السِّلَاحَ ، فَلَيْسَ مِنَّا ، وَمَنْ غَشَّنَا ، فَلَيْسَ مِنَّا ) 
রাসূলুল্লাহ সাঃ বলেন-যে ব্যক্তি আমরা মুসলমানদের বিরুদ্ধে অস্র ধরলো, সে আমাদের অন্তর্ভুক্ত নয়।এবং যে কাউকে ধোকা দিলো সেও আমাদের অন্তর্ভুক্ত নয়।(সহীহ মুসলিম-১৪৬)

হযরত আবু-হুরায়রা রাযি থেকে বর্ণিত,
عن أبي هريرة رضي الله عنه – أيضاً - ، وفيه : مَنْ غَشَّ ، فَلَيْسَ مِنِّي
ভাবার্থঃ যে কাউকে ধোকা দিলো সে আমাদের অন্তর্ভুক্ত নয়।(সহীহ মুসলিম-১৪৭)

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
মেয়াদোত্তীর্ণ মাল বিক্রি করা ধোকা ও প্রতারণার শামিল। সুতরাং এজাতীয় ক্রয় বিক্রয় হয়ে গেলে অবশীই ক্রিতাকে তার মূল্য ফিরিয়ে দিতে হবে। 
ফিরিয়ে দেওয়া সম্ভব না হলে সেই পরিমাণ টাকা সদকাহ করতে হবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by
এই টাকা বাবার পক্ষ থেকে আমি আদায় করলে হবে? যেহেতু বিক্রি আমি করেছি কিন্তু টাকা বাবার দোকানের ক্যাশে ছিল 

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...