আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
24 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (5 points)
এককথায় পরিবারের সবার জোরাজুরিতেই চাকরিতে ঢুকেছি।আমার স্বামী আর আমি আলাদা থাকি।আমি আমার শশুড় শাশুড়ির সাথে থেকে জব করি।আমার হাজবেন্ড আলাদা অন্য জায়গায়,দূরে।এক্ষেত্রে আমার স্বামীও চায় না আমি জব করি।আমিও চাই না।
জব ছেড়ে দিব দেখে শাশুড়ী সারাদিন কান্না করে,আমার সাথে কথা বলে না।ভবিষ্যতে সমস্যা হবে,একজনের ইনকাম দিয়ে চলবে না,এগুলা তার পাপের ফসল,মানুষ ভালো খেতে চায়, পড়তে চায়।সে বিয়েটা দিয়ে ভুল করছি,তাকে কারো দেখতে হবে না,তোমরাই সুখে থাকো,ছেলেকে বলতে বলে বাসায় যেন আর টাকা না পাঠায়,আমি নাকি সংসার বুঝি না,আমাদের কপালে নাকি দুঃখ আছে।সন্তান নাই তাই কিছু বুঝি না।আর ও অনেক কিছু।এগুলা বলতেই থাকে।আমি তারপরও তার সাথে নর মাল ভাবে কথা বলি।
আমার নিজের ভিতরেও খারাপ লাগা কাজ করে।এসব বদদোয়া লেগে যাবে নাতো?এখন করনীয় কি?
আমি তো আল্লাহর সন্তুষটির জন্যই ছাড়তে চাচ্ছি।আমার হাজবেন্ডও চায় তার সাথে থাকি।

1 Answer

0 votes
by (805,980 points)
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
আল্লাহ তা'আলা পুরুষ এবং নারী দু'টি ভিন্ন জাতিকে তৈরী করেছেন।এবং তাদের কাজকেও বন্টন করে দিয়েছেন।এভাবে যে, সাধারণত পুরুষ বাহিরে কাজে ব্যস্ত থাকবে এবং নারীরা ঘরের ভিতর সামাল দিবে।এবং সন্তানসন্ততি কে শিক্ষাদীক্ষা দেয়ার মত মহান কাজ আঞ্জাম দিবে।

নারীশ্রম কে ইসলাম নিরোৎসাহিত করেছে।তবে শরয়ী জরুরুতে অনুমোদনও দিয়েছে। নারীশ্রমের শরয়ী বিধান জানতে ভিজিট করুন করুন-https://www.ifatwa.info/1377

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
প্রশ্নের বিবরণমতে যেহেতু আপনার স্বামী উপার্জনে সক্ষম। তাই ফ্রিমিক্সিং পরিবেশে আপনার জন্য চাকুরী করা জায়েয হবে না। এজন্য আপনার শাশুড়ি কর্তৃক বদদোয়া আপনার উপর পতিত হবে না। আপনার কোনো ক্ষতি করতে পারবে না। উল্টো গোনাহের দিকে ধাবিত করার নিমিত্তে আপনার শাশুড়ি যে চেষ্টাপ্রচেষ্টা করতেছেন, এজন্য অবশ্যই উনার গোনাহ হবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...