আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
57 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (5 points)
আসসালামুয়ালাইকুম, আমার কিছু দিন আগে বিয়ে হয়েছে, বিয়ের পর থেকেই আমার প্রশ্নটি মাথায় ঘুরপাক খাচ্ছে, আমার বিয়েতে আমার স্বামীর থেকে কবুল ও স্বাক্ষর নিয়েছে হুজুরে এবং সবাই উপস্থিত ছিলো কিন্তু আমার কাছে থেকে শুধু মাত্র স্বাক্ষর নিয়েছে,স্বাক্ষর এর সময়  উপস্থিত ছিলো আমার মা ও আমার নিকট আত্নীয় পুরুষ দুইজন , কিন্তু আমি অন্য অনেক বিয়েতে দেখেছি বউ জামাই উভয় থেকে কবুল ও স্বাক্ষর নেয়।
আমার বিয়ে কি হয়ে গিয়েছি!  তা কি ইসলাম মোতাবেক হইছে!

1 Answer

0 votes
by (808,740 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
দারুল উলূম দেওবন্দের একটি ফাতাওয়ায় লোকদের সহজতার জন্য এ সম্পর্কে বলা হয় যে, যদি পাত্র পাত্রী উভয় বিয়ে নিয়ে সন্তুষ্ট ও সম্মত থাকে, এবং মৌখিক ইজাব কবুল না করে বরং দস্তখত করে নেয়, তাহলে সহজতার নিমিত্তে এই বিয়ে বিশুদ্ধ হয়ে যাবে।

Fatwa:209-1375/L=1/1440
اگر لڑکی کو یہ معلوم تھا کہ یہ نکاح نامہ ہے اور لڑکی نے بغیر کسی جبر واکراہ کے اس پر دستخط کردیا تھا تو نکاح صحیح اور درست ہوگیا۔

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
সাধারণ শুধুমাত্র দস্তখত দ্বারা বিয়ে সংগঠিত হয় না। তবে যদি কখনো অজ্ঞতাবশত দস্তখত দ্বারা বিয়ে হয়ে যায়, মুখে ইজাব কবুল না হয়, এবং সংসারও হয়ে যায়, তাহলে উক্ত বিবাহকে বৈধ বিবেচনা করা হবে। এটা মূলত মূল বিধান থেকে সরে এসে সহজতার জন্য কিছু সংখ্যক ফুকাহায়ে কেরাম মতামত দিয়েছে। হ্যা, আমাদের দৃষ্টিতে এমতাবস্থায়ও বিবাহ নবায়ন করে নেওয়া উচিত।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/8800


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (5 points)
আমি এবং আমার স্বামী বিয়েতে রাজি ছিলাম, এখন কি আমাদের বিয়ে নবায়ন করা লাগবে! 

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...