আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
122 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (108 points)
reshown by
আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ। এখানে একবার প্রশ্ন করা হয়েছিল তখন জিজ্ঞেস করা হয়েছিল কোন স্বামী যদি বলে রাগে যতদিন তুমাকে নামিয়ে আনি নি ততদিন সহবাস করব না।ঝগড়ার সময়।তখন বলা হয়েছিল যতটুকু মনপ পড়ে আল্লাহর নামে শপথ না করায় ঈলা হবে না।আবার এখানে কিছু প্রশ্ন দেখেছি আল্লাহর নামে শপথ না করলেও ঈলা হয়।এ বিষয়ে একটু বলবেন।যতটুকু মনে পড়ে মুফতি ওলি উল্লাহ হুজুর বলেছিল ঈলা হয় না শপথ না করলে।আল্লাহ জানে কিন্তু বার বার মনে হচ্ছে এটাই বলেছিল।আরেক জায়গায় ও দেখেছি সেখানেও বলেছে সহবাস করবে না বললে ঈলা হয় কিন্তু ওলি উল্লাহ হুজুর বলেছিল আল্লাহর নামে শপথ করলে হয় নতুবা হয় না।

আর আরেকটা প্রশ্ন কারো ঈলা হলে স্বামী দূরে থাকলে আসতে না পারলে মৌখিক আচরণ দ্বারা এটা প্রত্যাহার করা যায় কিনা? মানে স্বামী মুখে সহবাসের কথা জানালে?

1 Answer

0 votes
by (814,710 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
الْإِيلَاءُ مَنْعُ النَّفْسِ عَنْ قُرْبَانِ الْمَنْكُوحَةِ مَنْعًا مُؤَكَّدًا بِالْيَمِينِ بِاَللَّهِ أَوْ غَيْرِهِ مِنْ طَلَاقٍ أَوْ عَتَاقٍ أَوْ صَوْمٍ أَوْ حَجٍّ أَوْ نَحْوِ ذَلِكَ مُطْلَقًا أَوْ مُؤَقَّتًا بِأَرْبَعَةِ أَشْهُرٍ فِي الْحَرَائِرِ وَشَهْرٍ فِي الْإِمَاءِ مِنْ غَيْرِ أَنْ يَتَخَلَّلَهَا وَقْتٌ يُمْكِنُهُ قُرْبَانُهَا فِيهِ مِنْ غَيْرِ حِنْثٍ كَذَا فِي فَتَاوَى قَاضِي خَانْ فَإِنْ قَرِبَهَا فِي الْمُدَّةِ حَنِثَ وَتَجِبُ الْكَفَّارَةُ فِي الْحَلِفِ بِاَللَّهِ سَوَاءٌ كَانَ الْحَلِفُ بِذَاتِهِ أَوْ بِصِفَةٍ مِنْ صِفَاتِهِ يَحْلِفُ بِهَا عُرْفًا وَفِي غَيْرِهِ الْجَزَاءُ وَيَسْقُطُ الْإِيلَاءُ بَعْدَ الْقُرْبَانِ وَإِنْ لَمْ يَقْرُبْهَا فِي الْمُدَّةِ بَانَتْ بِوَاحِدَةٍ كَذَا فِي الْبُرْجَنْدِيِّ شَرْحِ النُّقَايَةِ. 
(ফাতাওয়ায়ে হিন্দিয়া-১/৪৭৬)


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
কসম না থাকলে ইলা হয় না।  ঈলা হলে স্বামী দূরে থাকলে আসতে না পারলে মৌখিক আচরণ দ্বারা এটা প্রত্যাহার করা যাবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by
edited
মানে শপথ না করে তুমার সাথে যতদিন নামিয়ে আনি নি ততদিন  সহবাস করব না বললে রাগে তাহলে ঈলা হয় না এটাই বুঝানো হয়েছে কসম  না করা দ্বারা??আর ধরেন এই গ্যাপটা কয়েকবছর হতে পারে। স্বামী বারবার সহবাস করতে চায়লে স্ত্রী বাধা দিলে এমন বললে মানে উপরের কথার মত কোন সমস্যা হবে না?

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...