আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
35 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (55 points)
১। অনিচ্ছায় ছোটো খাটো  হক নষ্ট করলে মাফ চাইতে হবে কি যেমন অজু করার সময় কারও গায়ে পানি পড়া, খাবার খাওয়ার পর প্লেট দোয়ার সময় পানির ছিটা কারও গায়ে বা জুতায়  পড়া,গোসলের সময় সাবানের ছিটা পরা ইত্যাদি
★ আর ইচ্ছে করে করলে কি মাফ চাইতে হবে?

২।একজনের ফুলগাছ থেকে গোলাপ ফুল ছিঁড়ছি বাড়িতে কেউ ছিলোনা থাকলে বলে ছিঁড়তাম। আমার যতটুকু ধারনা ছিঁড়লে কিছু বলতো না এখন কি তাদের কাছে মাফ চাইতে হবে?
৩।একজন কিছু চুরি করে আনছে প্রথমে জানিনা খাওয়ার পরে জানতে পারছি এখন কি আমার বান্দার হক নষ্ট করার গোনাহ হবে?

৪।আমার মার কাছ থেকে নয়ছয় বুঝিয়ে বা মিথ্যা  টাকা নিলে পরে এভাবে মাফ চাই আপনার যত হক নষ্ট করছি মাফ করে দিয়েন দায়দাবি রাইখেন না। একাধিক বার মাফ চাইছি উনি বারবার বলছেন যে মা বাবা কি সন্তানের উপর কোনো দাবি রাখে যতটুকু মনে আছে বিষয়টা এরকমই হয়তো কিছু কথা লিখতে এদিক সেদিক হতে পারে । আবার হক নষ্ট করলে উনার কাছে মাফ চাইলে একই কথা বলতে পারে  এখন আমার প্রশ্ন হচ্ছে উনি যেহেতু টাকা নয়ছয় করে বা মিথ্যা বলে টাকা নিলে বা উনার হক নষ্ট করলে মাফ চাইলে প্রায় এরকম কথায় বলে এখন কি মাফ না চাইলে হবে?

1 Answer

0 votes
by (808,470 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
আল্লাহ তা'আলা বলেন,
 ( رَبَّنَا لَا تُؤَاخِذْنَا إِنْ نَسِينَا أَوْ أَخْطَأْنَا )
হে আমাদের পালনকর্তা, যদি আমরা ভুলে যাই কিংবা ভুল করি, তবে আমাদেরকে অপরাধী করো না।(সূরা বাকারা-২৮৬)
অন্য এক আয়াতে আল্লাহ তা'আলা বলেন,
 (وَلَيْسَ عَلَيْكُمْ جُنَاحٌ فِيمَا أَخْطَأْتُمْ بِهِ وَلَكِنْ مَا تَعَمَّدَتْ قُلُوبُكُمْ وَكَانَ اللَّهُ غَفُورًا رَحِيمًا)
এ ব্যাপারে তোমাদের কোন বিচ্যুতি হলে তাতে তোমাদের কোন গোনাহ নেই, তবে ইচ্ছাকৃত হলে ভিন্ন কথা। আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু।(সূরা আহযাব-৫)
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/4560

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) অনিচ্ছায় ছোটো খাটো হক নষ্ট করলে মাফ চাইতে হবে না। যেমন, অজু করার সময় কারও গায়ে পানি পড়া, খাবার খাওয়ার পর প্লেট দোয়ার সময় পানির ছিটা কারও গায়ে বা জুতায়  পড়া,গোসলের সময় সাবানের ছিটা পরা ইত্যাদি। তবে সম্ভব হলে মাফ চাওয়া উচিত। হ্যা, ইচ্ছাকৃত হলে অবশ্যই মাফ চাইতে হবে।

(২) যদিও আপনার ধারনা ছিঁড়লে কিছু বলতো না তথাপিও এখন তাদেরকে বলে দেওয়া উচিত। 

(৩) খাওয়ার পরে জানতে পেরেছেন যে, মালটি চুরির,  এখন আপনার উচিত, মালের মূল্য মালিককে দিয়ে দেওয়া। নতুবা গোনাহ হবে।

(৪) আপনার বর্ণনা মতো আপনি আপনার  
মায়ের কাছে মাফ চেয়ে নিবেন। 


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...