আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
10 views
ago in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (35 points)
আসসালামু আলাইকুম।
১. একটা জামা কতটুকু স্বচ্ছ হলে সেটা পরে নামাজ পড়া যাবেনা? অর্থাৎ কীভাবে বুঝব সেটা? একটা কাপড়ের রং গাঢ় নেভীব্লু হওয়ায় কেউ একদম চোখ কাছে না আনলে ধরতে পারেনা৷ সাধারণ দূরত্বে অস্বচ্ছই লাগে, কিন্তু আঙুল কাপড়ের পেছনে একদম কাছাকাছি এনে লাগিয়ে ধরলে খুবই হালকা বাদামী রংয়ের মত লাগে, নখগুলোও যেন হালকা বোঝা যায়। এটা পরে কি নামাজ হবে? আমি সুতি যত নরম কাপড় দেখি প্রায় সবই এমন৷ একটু পুরনো আরামদায়ক হয়ে গেলেই এমন হয়ে যায়।
২. কোনো লেখক যদি নিয়ত করেন যে অনলাইনে ইসলামিক গল্প-উপন্যাস লিখবেন যাতে মানুষ হারাম গল্পের দিকে না যায়(যেহেতু এখন সব লেখাতেই হারামের নরমালাইজেশন থাকে) তাহলে  ফ্রেন্ডলিস্টের বইপড়ুয়া বা নিয়মিত গল্প পড়ে(হারামগুলোই পড়ে) এমন কাউকে ওই লেখককে ফলো করার আহবান করা উত্তম হবে?
উল্লেখ্য যে, ফ্রেন্ডলিস্টের পাঠকেরা কি নেশায় পড়ে যাবে কীনা এটা আমার ধারণা নেই। তবে লেখক বেশ কয়েকদিন গ্যাপ দিয়ে লেখা দেন, এবং গল্পেও একদমই কোনো হারামকে পছন্দ করা বা নরমাল করা এমন পাইনি।

1 Answer

0 votes
ago by (765,510 points)
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم 

(০১)
হাদীস শরীফে এসেছেঃ 

قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم :«صِنْفَانِ مِنْ أَهْلِ النَّارِ لَمْ أَرَهُمَا : قَومٌ مَعَهُمْ سِيَاطٌ كَأَذْنَابِ البَقَرِ يَضْرِبُونَ بِهَا النَّاسَ، وَنِسَاءٌ كَاسِيَاتٌ عَارِيَاتٌ مُمِيلاَتٌ مَائِلاَتٌ، رُؤُوسُهُنَّ كَأَسْنِمَةِ البُخْتِ المائِلَةِ لاَ يَدْخُلْنَ الجَنَّةَ، وَلاَ يَجِدْنَ رِيحَهَا، وَإِنَّ رِيحَهَا لَيُوجَدُ مِنْ مَسِيرَةِ كَذَا وَكذَا». رواه مسلم

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘‘দুই প্রকার জাহান্নামী লোক আমি [এখন পর্যন্ত] প্রত্যক্ষ করিনি [অর্থাৎ পরে তাদের আবির্ভাব ঘটবে]:  এমন এক সম্প্রদায় যাদের কাছে গরুর লেজের মত চাবুক থাকবে, যা দিয়ে তারা জনগণকে প্রহার করবে।  এমন এক শ্রেণীর মহিলা, যারা [এমন নগ্ন] পোশাক পরবে যে, [বাস্তবে] উলঙ্গ থাকবে, [পর পুরুষকে] নিজেদের প্রতি আকর্ষণ করবে ও নিজেরাও [পর পুরুষের প্রতি] আকৃষ্ট হবে। তাদের মাথা হবে উটের হেলে যাওয়া কুজের মত। এ ধরনের মহিলারা জান্নাতে প্রবেশ করবে না এবং তার সুগন্ধও পাবে না। অথচ জান্নাতের সুগন্ধ এত এত দূরত্বের পথ থেকে পাওয়া যাবে।’’
(মুসলিম ২১২৮, সহীহাহ্ ১৩২৬, সহীহ আল জামি‘ ৩৭৯৯, সহীহ আত্ তারগীব ২০৪৪।)

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন, 
প্রশ্নে উল্লেখিত কাপড়ে নামাজ পড়লেও আপনার নামাজ আদায় হয়ে যাবে।

তবে এ ধরনের কাপড় পরিধান করে কোন গায়রে মাহরাম পুরুষের সামনে যাওয়া জায়েজ হবে না।

(০২)
যদি তার লেখাগুলো শরীয়তের গণ্ডির মধ্যে থেকে লেখা হয়, তাতে যদি কোন যৌন বিষয়ক কথাবার্তা অশ্লীল কথাবার্তা ইত্যাদি না থাকে এবং কুফরি, শিরকি কোন কথাবার্তাও না থাকে, সেক্ষেত্রে সেই লেখকের লেখা পড়ার থেকে মানুষকে উদ্বুদ্ধ করা যাবে, এতে গুনাহ হবে না।

লেখক বিজ্ঞ হলে ও ইলামের প্রচার প্রসার মূলক লেখা হলে আপনি ওই লেখককে ফলো করার আহবান করতে পারেন।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...