আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
একজন ব্যক্তি তার কিছু ব্যাংক ঋণ রেখে মারা যান, সম্পত্তি হিসেবে তার বাড়ি রয়েছে যা বিক্রি করে তাঁর ওয়ারিশ গণ মৃত ব্যক্তির ঋণ শোধ করে ঋণ এবং সুদ থেকে মুক্ত হতে চাচ্ছেন।
এক্ষেত্রে, যারা বাড়ি টি কিনবে, তারা যদি রেজিস্ট্রি করানোর সময় সেখানে মূল দাম এর চেয়ে কম উল্লেখ করে (যাতে রেজিস্ট্রি খরচ কম লাগে),
আর ওয়ারিশ গণ যদি সেখানে সাক্ষ্য দেয়, তাহলে কি তা ওয়ারিশদের জন্য হারাম হবে?
যেহেতু ঋণ টি মৃত ব্যক্তির, আবার সুদ এর সাথে সম্পর্কিত যা প্রতিনিয়ত বাড়ছে। এদিকে মূল দাম উল্লেখ করানোর দাবি থাকলে হয়তো ক্রেতা না ও পাওয়া যেতে পারে যেহেতু বাংলাদেশে রেজিস্ট্রি খরচ অতিরিক্ত।
সমস্ত কিছু বিবেচনা করে একটা সমাধান চাচ্ছি ইন শা আল্লাহ্।