আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
163 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (12 points)
১. ইসলামী আকীদা ও ভ্রান্ত মতবাদ  পৃষ্ঠা-২০৮
মাওলানা মুহাম্মদ হেমায়েত উদ্দিন (হানাফী) বলেছেন - আমিন বলে মোনাজাত শেষ করার নিয়ম। কালিমা পড়তে পড়তে নাকি শেষ করা যাবে না। এটা নাকি বিদআত। এতদিন মোনাজাত শেষে আল্লাহর কাছে মৃত্যুর সময় মুখে কালেমা নসীব হয় এটা চেয়েছি ও কালেমা পড়েছি। তাহলে কি গুনাহ হবে? কী বলে মোনাজাত শেষ করা উচিত।

২. উক্ত বইয়ে বলা আছে মোনাজাত শেষ করে মুখে হাত বুলানো যাবে না। এটাও নাকি কুরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়। মোনাজাত শেষে নাকি হাত ছেড়ে দিতে হবে। এটার সত্যতা কতটুকু।

মোনাজাতে কান্না করলে বা না করলেও মোনাজাত শেষে সবসময়ই মুখে হাত বুলান হয়। গুনাহ করেছি কি?

৩. যোহরের নামাজে শেষের ২ রাকাত নফল নামাজ না পড়লে কি গুনাহ হবে? যদি এটা প্রতিদিনের অভ্যাসে পরিণত হয়ে যায় বা মাঝে মাঝে বাদ যায়।

৪. বাসার অন্যান্য জিনিসপত্র পরিষ্কার করার কাজে যে শুকনা কাপড় ব্যবহার করা হয় ধুলাবালি মুচার জন্য সেই কাপড় দিয়ে কি কুরআন , তাফসীর পরিষ্কার করা যাবে? নাকি তার জন্য আলাদা পরিষ্কার কাপড় লাগবে?

৫. কুরআনের উপর কাপড়ের কভার কি আলাদাভাবে পানিতে ধুয়ে পরিষ্কার করতে হবে ? অন্যান্য কাপড়ের সাথে কি একই বালতিতে পানিতে পরিষ্কার করা যাবে যদি সেসব কাপড়ে কোনো দৃশ্যমান নাজসাত না থাকে।

৬. অনেক সময় দেখা যায় রাতে খাব বলে খাবার ফ্রিজ থেকে বের করে রাখি কিন্তু হঠাৎ ঘুমের কারণে সেই খাবার আর ফ্রিজে রাখার কথা মনে থাকে না। অহরহই এমন হয়। তখন খাবারটি নষ্ট হয়ে যায়। বিসমিল্লাহ বলে পশুপাখির খাবার নিয়তে এই খাবার ফেলে দিলে বা ছিটিয়ে দিলে কি গুনাহ হবে যদিও প্রায়ই এমন হয়ে থাকে। যদি কোনো পশুপাখি খাবার টা নাও খায় তবুও কি সওয়াবের আশা করা যায় যেহুতু আমার নিয়ত ছিল।

৭. বাবা মায়ের উপর হজ্জ ফরজ হয়েছে। কিন্তু তারা ছেলে মেয়ে সহ আগে উমরাহ করতে চাচ্ছে। এক্ষেত্রে তাদের আগে ব্যক্তিগত ভাবে হজ্জ করা উচিত নাকি ছেলে মেয়ে সহ উমরাহ করা উচিত। যদি কোনো কারণে উমরাহ করার পর হজ্জ করার আগেই মৃত্যুবরণ হয় তাহলে কি গুনাহ হবে?

৮. নামাজরত অবস্থায় পিরিয়ড হয়েছে বুঝতে পারলে কি তৎক্ষণাৎ নামাজ ভেঙে ফেলতে হবে? নাকি সম্পূর্ণ নামাজ শেষ করতে হবে।

৯. পিরিয়ডের কারণে রমজানে যেগুলা রোজা বাদ যায় সেই রোজাগুলো কাযা করার আগেই যদি মৃত্যুবরণ হয় তাহলে কি গুনাহ হবে? যদি এমন হয় শাওয়াল মাসেই তার মৃত্যু হল কিন্তু কাযা করতে পারল না। আগে শাওয়ালের নফল রোজা করল। আর এক্ষেত্রে মাইয়াতের এই কাযা রোজার ফিদিয়া আদায় করতে হবে কিনা যদিও সে অসিয়ত করে যাক বা না যাক। উত্তম কোনটা।

১০. পিরিয়ড অবস্থায় যদি অজু করি সেটার কি আলাদা কোনো সওয়াব পাব নাকি পাব না। নাকি অজু করা যাবে না। আর পিরিয়ড অবস্থায় ভুল করে নামাজ পড়ে ফেললে নামাজের মাঝে মনে পড়লে যে পিরিয়ড হয়েছে তাতে কি গুনাহ হবে? পিরিয়ড অবস্থায় শুধু রেহাল ধরে কুরআন সরালে কি গুনাহ হবে । রেহালের উপর কুরআন আছে কিন্তু আমি তো কুরআন স্পর্শ করছি না।।

1 Answer

0 votes
by (814,710 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!

(১)
ইসলামী আকীদা ও ভ্রান্ত মতবাদ  পৃষ্ঠা-২০৮
মাওলানা মুহাম্মদ হেমায়েত উদ্দিন (হানাফী) যে বলেছেন - আমিন বলে মোনাজাত শেষ করার নিয়ম। কালিমা পড়তে পড়তে শেষ করা যাবে না। এটা বিদআত। তবে কেউ অজ্ঞতাবশত করে নিলে গোনাহ হবে না।

(২) 
হ্যা, মোনাজাত শেষে নাকি হাত ছেড়ে দিতে হবে। মুখে বুলানো যাবে না। কেউ করে নিলে গোনাহ হবে না। তবে জরুরী মনে করা বিদাত হিসেবে বিবেচিত হবে।

(৩) 
যোহরের ফরজ নামাযে শেষের ২ রাকাত সুন্নাতে মুয়াক্কাদা নামাজ না পড়লে গুনাহ হবে। বিশেষ জরুরতে ত্যাগ করলে তখন গোনাহ হবে না।

নফল ত্যাগ করলে গুনাহ হবেনা।

(৪) বাসার অন্যান্য জিনিসপত্র পরিষ্কার করার কাজে যে শুকনা কাপড় ব্যবহার করা হয় ধুলাবালি মুচার জন্য সেই কাপড় দিয়ে কি কুরআন , তাফসীর পরিষ্কার করা আদবের খেলাফ।বরং এর জন্য আলাদা পরিষ্কার কাপড় ব্যবহার করাই উচিত।

(৫) কুরআনের উপর কাপড়ের কভার কে আলাদাভাবে পানিতে ধুয়ে পরিষ্কার করা উচিত। অন্যান্য কাপড়ের সাথে একই বালতিতে পানিতে পরিষ্কার করা গেলেও উত্তম হল, পৃথকভাবে ধৌত করা।

(৬) অনিচ্ছায় খাবার নষ্ট হলে গোনাহ হবে না। তবে এক্ষেত্রে সদাসর্বদা সচেষ্ট থাকতে হবে।

(৭) এক্ষেত্রে তাদের আগে ব্যক্তিগত ভাবে হজ্জ করা উচিত। তবে উমরাহ করে নিলে এবং হজ্ব করার পূর্বে মারা গেলে যদি অন্তরে হজ্ব করার দৃঢ় ইচ্ছা থাকে, তাহলে গোনাহ হবে না।

(৮) নামাজরত অবস্থায় পিরিয়ড হয়েছে বুঝতে পারলে তৎক্ষণাৎ নামাজ ভেঙে ফেলতে হবে। তারপর চেক করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করতে হবর।

(৯) পিরিয়ডের কারণে রমজানে যেগুলো রোজা বাদ যায় সেই রোজাগুলো কাযা করার আগেই যদি মৃত্যুবরণ হয় তাহলে গুনাহ হবে না। এক্ষেত্রে মাইয়াতের এই কাযা রোজার ফিদিয়া আদায় করতে হবে। যদিও সে অসিয়ত করে না যাক। 

(১০) পিরিয়ড অবস্থায় যদি অজু করলে সেটারও কিছু ফযিলত অর্জন হবে। 

পিরিয়ড অবস্থায় ভুল করে নামাজ পড়ে ফেললে নামাজের মাঝে মনে পড়লে যে পিরিয়ড হয়েছে, সাথে সাথেই নামায ভঙ্গ করতে হবে। এতে গুনাহ হবে না। পিরিয়ড অবস্থায় শুধু রেহাল ধরে কুরআন সরালে গুনাহ হবে না। 


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...