১। একবার স্বামী স্ত্রীর বাড়ি যাওয়া নিয়ে কথা কাটাকাটি এর সময় বলছে যে, গেলে তাহলে একবারে যাওগা, আর আসা লাগবে না। স্ত্রী ।যাই নি। উল্লেখ যে, স্বামী মনে তালাকের নিয়ত ছিল না, এবং তালাকের কথাও মনে আসে নাই। স্বামীর ধারণা ছিল স্ত্রী যাবে না। শুধু মাত্র মৌখিক বলা দ্বারা কি তালাক হয়ে যাবে?
২। আবার একই স্বামী আরেক দিন স্ত্রী বাড়ি যাওয়া নিয়ে কথা কাটাকাটি এর সময় বলছে যে, যাইলে তাহলে একবারে যাওগা এবং স্বামী মনে তালাকের নিয়ত ছিল না এবং তালাকের চিন্তাও আসে নাই। কিন্তু স্বামীর বাবা ছেলেকে ফোনে বলে যে তোমার শশুর কে কি ফোন দিয়ে বলবো যে বউকে নিয়ে যাইতে। ছেলে বলছে হ্যা বল। কিন্তু স্বামীর ধারণা ছিল যে তার শশুর আসবে না বা আসলেও তার স্ত্রী যাবে না। কিন্তু তার শশুর তাকে ফোনে বলে যে তোমার আব্বা মেয়েকে নিয়ে আসতে বলতেছে তাহলে তোমার দাদিকে পাঠায় দেয়। ছেলে বলছে পাঠাই দেন। কিন্তু তার ধারণা ছিল যে, তার দাদি শাশুড়ী তার নাতনি কে সব ঘটনা শুনে রেখে যাবে বা তার স্ত্রী যাবে না। কিন্তু এবার তার স্ত্রী তার দাদির সাথে চলে যাই এবং যাওয়ার সময় বলে যাই তার শাশুড়ীকে যে বাড়িতে গিয়ে তার বাপ মার কাছে শুনবে যে তারা কি চাই। এরপর স্বামী এবং তার বাবা মা, স্ত্রী এবং পরিবারের সঙ্গে কিছু দিন রাগে যোগাযোগ করে নি।পরে আবার তাদের মিলন হয় এবং সহবাসও হয়। এঘটনা ঘটে স্ত্রী র বাপের কারণে, কারণ স্বামী পরিবার একটা মসিবতে ছিল। এটা জানার পরও তার বাপ তার মেয়েকে তাদের বাড়িতে নিয়ে যেতে চাই। এঘটনা ঘটে স্ত্রী বাপের উপর রাগের কারণে। শুধুমাত্র মৌখিক বলা দ্বারা কি তালাক হয়ে যাবে। এখন স্বামী অনুতপ্ত যে রাগের মাথায়ও এধরণের কিছু আর বলবে না। স্বামীর মনে ওয়াসওয়াসা কাজ করতে ছিল। বিষয় টি তার স্ত্রী কে বলে। তারা সিদ্ধান্ত নেয় যে তাহলে তা জানা দরকার।